স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান শিপনকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে বুড়িচং থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
শিপনের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায় হরিপুর গ্রামে। তার পিতার নাম হুমায়ূন কবির।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান শিপন জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শিপনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরটিভি/এএএ




