
গাজীপুরের শ্রীপুরে মধ্য বাজারে লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজারের ভুলু খানের মালিকানাধীন মার্কেটে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী এমদাদুল হক বলেন, সন্ধ্যা ৬টার দিকে লেপ তোশকের দোকানে তুলা রাখার ঘরে হঠাৎ করে ধোঁয়া দেখা যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রনে আনে। আগুনে পাশের ভাঙ্গারী দোকানের কিছু অংশ পুড়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হুমায়ুন কবির জানান, শ্রীপুর বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরটিভি/এমএ-টি




