ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

একদিনে সারাদেশে সড়কে ঝরলো ১৪ প্রাণ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ এএম

সারাদেশে আলাদা সড়ক দুর্ঘটনায় একদিনে মারা গেছেন অন্তত ১৪ জন। এরমধ্যে শেরপুরে বাস-সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে তিনটি পৃথক দুর্ঘটনায় সড়কে প্রাণ গেছে তিনজনের। জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুরে নিহত হয়েছেন একজন করে।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের ছয় জেলায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী

শেরপুরের সদর উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে সিএনজি চালক লোকমান হোসেন (৩৬), গনপদ্দী এলাকার শাজাহান আলীর মেয়ে মাইশা আক্তার মিম (২৬) ও তার ভাই কামরুজ্জামান বাবু (২৩), আলিনাপাড়া এলাকার মোখলেছুর রহমান (৭৮), মোখলেসুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম(৬০) এবং পশ্চিম চিথলিয়া এলাকার সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী নিনা রানী (৪৫)।

শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে তিনটি পৃথক দুর্ঘটনায় সড়কে প্রাণ গেছে তিনজনের। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- মোহাম্মদ তাইজুদ্দিন (৪৭), মো. খোকন (৩০) ও মোহাম্মদ রানা (৩০)। তাইজুদ্দিন ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামের বাসিন্দা। খোকনের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া গ্রামে। রানা একই জেলার সদর উপজেলার বাসিন্দা।

জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু আব্দুল্লাহ (৮) ও বৃদ্ধা নুরজাহান (৭০) নিহত হয়েছেন।

জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হেলকুন্ডা বাইপাস সড়কে পারাপার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নুরজাহান ও দুপুরে পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুর হাফেজিয়া মাদরাসার কাছে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে নেয়ার পথে আব্দুল্লার মৃত্যু হয়।

নিহত নুরজাহান সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার স্ত্রী। অন্যদিকে আব্দুল্লাহ পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুর হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ও গনেশপুর গ্রামের বাসিন্দা সুজন মিয়ার ছেলে।

জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন ও পাঁচবিবি থানার ওসি কাওসার আলী বলেন, দুটি উপজেলায় পৃথক দুটি স্থানে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা ও শিশুসহ দুজন নিহত হয়। এসব ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় মো. ফয়সাল মোল্লা (৩১) নামে এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামে এক দুর্ঘটনায় নিহত হন তিনি।

নিহত ফয়সাল মোল্লা বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে মুছা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুছা জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবু আহমদের ছেলে।

খাঁটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারগুব তৌহিদ জানান, জেলার ইসলামপুর এলাকায় হবিগঞ্জ জেলার মাধবপুরগামী দিগন্ত লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে ড্রাইভার মুছা মিয়া ঘটনাস্থলে নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় সাইফুল ইসলাম নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার বেলা দুইটায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের ধলাগর ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৬০) কাপাসিয়া উপজেলার পাঁচুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি কাপাসিয়া উপজেলা ময়সন গ্রামের সুলতান মুক্তারের ছেলে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মরা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি মরা নদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। সেখানে ব্যাগে থাকা ওই নবজাতককে দেখতে পায় একজন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা গত রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি ওই নবজাতককে কাদাপানিতে ফেলে রেখে গেছে।  এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই শরীরে কাদাপানি লাগানো একদিন বয়সী একটি মেয়ে বাচ্চার মরদেহ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়। আরটিভি/এফএ/এআর
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় পুকুরে ডুবে সামিয়া আক্তার (৩) ও হামিদা আক্তার (২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মাইজখার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা মাইজখার গ্রামের সুজন মিয়ার মেয়ে। দুই শিশুর চাচা খোকন মিয়া জানান, মঙ্গলবার সকালের পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সামিয়া ও হামিদা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় ধরে স্বজনরা তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত পরে জানাতে পারব। আরটিভি/এফএ/এআর
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে টেকনাফের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে র‍্যাব। উদ্ধার হাওয়া বনকর্মীরা হলেন- ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলে জানা গেছে।  র‌্যাব-১৫–এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার সকাল ১০টার দিকে জাদিমোরা পাহাড়ে বনে বন বিভাগের হয়ে গাছের চারা রোপণের কাজ করার সময় অস্ত্রের মুখে শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণের শিকার শ্রমিকদের পরিবারের কাছে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে তাদের উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে হ্নীলার জাদিমোরা পাহাড়ে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে মঙ্গলবার বিকেলে টেকনাফ গহীন পাহাড় থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। অভিযান এখনো চলমান। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণ করে অস্ত্রধারীরা। অপহরণের পর থেকে মুক্তিপণ হিসেবে তাদের পরিবারের কাছে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আরটিভি/এফএ/এআর
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে প্রেরণ এবং প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে গেজেট প্রকাশ করা হবে। বেতন কাঠামো হবে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী। এতে মসজিদসংলগ্ন এলাকায় ইমাম-মুয়াজ্জিনদের বাসা এবং উৎসব ভাতার প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ব্যবসা করার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। রোগে আক্রান্ত ইমাম-মুয়াজ্জিনদের বড় অঙ্কের টাকা দেওয়া হবে, যা ফেরত দিতে হবে না। তিনি আরও বলেন, গ্রুপিং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যেও আছে। কখনো শুনেছেন তারা মারামারি করেছে। আমরা মুসলমানরা একদল আরেক দলকে পিটিয়ে মেরে ফেলি। আপনারা (ইমাম-মুয়াজ্জিনরা) যখন মিথ্যা বিবৃতি দেন তখন আমাদের মন ভেঙে যায়। এতে আমাদের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট হচ্ছে। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দেশ সংস্কারের কাজ করছে। সংস্কার শেষ হলে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব এবং আমরা বিদায় নেব। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। প্রতিটি মানুষের অধিকার সমান। অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। আরটিভি/এফএ
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালকও। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত যুবকের নাম শাহিনুল ইসলাম শোয়াইব (২৪)। তিনি উত্তর আধুনগর বেপারি পাড়ার নাজিম উদ্দীনের পুত্র। শোয়াইব চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শোয়াইবের বন্ধু মোটরসাইকেলচালক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাংগিয়া আলোরঘাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের পুত্র মোহাম্মদ তারেক (২৪)। তিনি উপজেলার বেসরকারি হাসপাতাল সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলটি দ্রুতগতিতে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার বাইরে পড়ে যান। মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী শোয়াইব কক্সবাজার অভিমুখী ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে। আরটিভি/এফএ
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আরও পড়ুন
সুনামগঞ্জে প্রয়াত শিক্ষকের স্মরণে পিটিআই হোস্টেলের নামকরণ
ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪