
ঘন কুয়াশায় বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে এবং সকাল সকাল পৌনে ১১টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ভোর সাড়ে ৪টা এবং কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় শনিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় দুর্ঘটনার শঙ্কা থাকায় ভোর সাড়ে ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল পৌনে ১১টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে দীর্ঘ সোয়া ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট মিলে ছয় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অপরদিকে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, সকাল ৯টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়। সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হলেও স্পিডবোট চলাচল ব্যাহত আছে।
এর আগে শনিবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে কুয়াশার পরতে থাকলে পদ্মার দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এরপর ওই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
আরও পড়ুন
এসএস



