
বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্তি উদযাপিত হয়েছে নোয়াখালীর সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের।
শনিবার সকালে নবীন-প্রবীণ এবং শিক্ষক-শিক্ষার্থীর পদচারণায় মুখর ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয় মাঠে ছিলো প্রাণের এ উৎসবের আয়োজন।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী জুনাব আলী। শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।
--------------------------------------------------------
আরও পড়ুন: সোনাইমুড়ির বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব পালিত
--------------------------------------------------------
এতে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ হানিফ, জেলা পরিষদ চেয়ারম্যান এবিএম জাফর উল্যাহ এবং এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদসহ বিশিষ্টজনরা
আরও পড়ুন
জেএইচ



