
একটি বোয়াল মাছের দাম হাঁকা হয়েছে ৮০ হাজার টাকা। মাছটির ওজন ৩০ কেজি।
পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জে সদর উপজেলার পইল গ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলা বসেছে। তিন দিনব্যাপী মেলায় সবচেয়ে বড় এ বোয়াল মাছ নিয়ে এসেছেন শহরের উমেদনগর গ্রামের মিন্নত আলী।
প্রতিবছর পৌষ সংক্রান্তিতে আয়োজিত এ মেলা প্রায় দুইশ' বছর ধরে চলে আসছে।
শুধু হবিগঞ্জ নয়, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জসহ অন্যান্য জেলা থেকেও প্রচুর লোক আসেন মেলায়।
--------------------------------------------------------
আরও পড়ুন: মেলায় ক্রেতা সমাগম কিছুটা বেড়েছে
--------------------------------------------------------
মেলায় বোয়াল, বাঘা আইড়, বড় আকৃতির আইড়, চিতল, গজার, রুই, কাতলসহ নানা প্রজাতির আকর্ষণীয় মাছ নিয়ে আসেন বিক্রেতার। এছাড়াও পুটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা মাছ উঠে ব্যাপক হারে।
মেলাটির প্রধান আকর্ষণ মাছ হলেও এতে কৃষি উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ভোগ্যপণ্য, আখ, শিশুদের খেলনাও ছিল উল্লেখযোগ্য।
এ মেলার আয়োজন করে স্থানীয় পইল ইউনিয়ন পরিষদ। মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক জানান, প্রায় দুইশ’ বছর ধরে এখানে মেলা চলে আসছে। দিনে দিনে মেলাটি বিস্তৃতি লাভ করছে।
আরও পড়ুন
জেএইচ



