
রংপুরে শীতে বিভিন্ন স্থানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো চার নারীর মৃত্যু হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোমবার সকাল তিন নারীর মৃত্যু হয়। এই মাসেই আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই নিয়ে ১৪ জনের মৃত্যু হল।
সোমবার রংপুর বার্ন ইউনিটের সহকারী পরিচালক নূরে আলম এ কথা জানান। তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিন নারীর মৃত্যু হয়। তারা সকলেই শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছিলেন।
এর আগে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরো সাতজন, শনিবার রাতে দুইজন এবং রোববার সকালে আরও এক নারীর মৃত্যু হয়।
--------------------------------------------------------
আরও পড়ুন: ঘন কুয়াশায় নদী পারাপার বন্ধ
--------------------------------------------------------
মৃতরা হলেন রংপুর নগরীর নজিবের হাট এলাকার বেলাল হোসেনের স্ত্রী আফরোজা খাতুন, ঠাকুরগাঁও শহরের থানাপাড়ার আঁখি আক্তার (৪৫), রংপুরের জুম্মাপাড়া পাকারমাথার রুমা খাতুন (৬৫), কাউনিয়া উপজেলার গোলাপী বেগম (৩০), লালমনিরহাট সদরের শাম্মী আখতার (২৭), পাটগ্রাম উপজেলার ফাতেমা বেগম (৩২), আলো বেগম (২২), নীলফামারী সদরের রেহেনা বেগম (২৫), রংপুর সিটি করপোরেশেনের মাহিগঞ্জের চাঁন মিয়ার স্ত্রী মনি বেগম (২৫) এবং নীলফামারী সদরের সোনারমের আমজাদ হোসেনের স্ত্রী মারুফা খাতুন (৩০)।
আরও পড়ুন:
এসএস



