
কুড়িগ্রামে অভিযানে চালিয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীসহ ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত থেকে আজ থেকে বুধবার সকাল পর্যন্ত নয়টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার নয়টি উপজেলার থানা এলাকায় অভিযানে চালিয়ে বিএনপির ২০ জনসহ জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৩৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি আরও জানান, রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
এসএস



