
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর গ্রামে বেইলিব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার সকাল সাড়ে ৮দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ জানান, দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর গ্রামে বেইলিব্রিজ ভেঙে একটি ট্রাক খালে পড়ে যায়। এতে ওই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রাকটি স্লুইসগেটের মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে যাওয়ার কথা ছিল। এতে তিনজন ছিলেন। দুর্ঘটনায় পথেই দুইজন মারা যান।
আরও পড়ুন:
এসএস



