
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ২১ ইঞ্চি টিভির একটি কার্টন থেকে এক অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রুকনপুরে কার্টনটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কার্টনের মুখ খুলে কম্বল দিয়ে মোড়ানো মৃতদেহটি দেখে পুলিশকে খবর দেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ। পরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এই বিষয়ে মোজাম্মেল হক জানান, লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত বিশেষ কিছু বলা যাচ্ছে না। তবে উদ্ধার করা কিশোরীর শরীরের মুখে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন:
কে/পি



