
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে ৩ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়।
অভিযানে একটি ফিশিং বোট থেকে ৩ লাখ পিস ইয়াবা ও ৩টি সামুরাই ক্রিজসহ ৬ জনকে আটক করা হয়েছে।
জব্দকৃত ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা জানিয়ে কোস্টগার্ডের পূর্ব জোনের গণসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার বিএন এম লোকমান হাকিম বলেন, আটক মিয়ানমারের নাগরিকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
এসএইচ/এসএস



