
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের একটি পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের রাজধরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম জলিল মোল্লা (৪০)। তিনি ওই ইউনিয়নের রাজধরপুর এলাকার মৃত আজিজ মোল্লার ছেলে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম জানান, তিন থেকে চার দিন আগে জলিল মোল্লা নিখোঁজ হলেও তার পরিবার কোনো অভিযোগ করেনি।
আজ বেলা ১১টার দিকে স্থানীয়রা তার বাড়ির পেছনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পড়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন:
জেবি/এমকে



