
কিশোরগঞ্জে বেসরকারি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছুরিকাঘাত করেছে তারই সহপাঠীকে।
গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের খরমপট্টি এলাকার ভূমি অফিস সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক মোহাম্মদ ইমরান হোসেন পলাতক রয়েছে।
ঘাতক ইমরান কিশোরগঞ্জের ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষবর্ষের শিক্ষার্থী এবং শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চবিদ্যালয় এলাকার মোহাম্মদ রতন মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত ছাত্রীর বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মোহাম্মদ ইমরানকে আসামি করে মামলা করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মোঃ ইকবাল হায়াত আরটিভি অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রী ছুরিকাঘাতের ঘটনায় তার বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান চলছে।
আরও পড়ুন:
পি



