
ফরিদপুর সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের লোহারটেক এলাকায় জেলা পরিষদের পরিত্যক্ত একটি ভবনের ছাদ ধসে আহত স্কুলছাত্র শহীদুল ফকির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
রোববার সকাল ৮টার দিকে ফরিদপুর ইসলামীয়া কমিউনিটি হাসপাতালে তার মৃত্যু হয়।
শহীদ লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও লোহারটেক গ্রামের উজ্জ্বল ফকিরের ছেলে।
এর আগে শনিবার দুপুরে লোহারটেক এলাকায় জেলা পরিষদের পরিত্যক্ত একটি ভবনের ছাদ ধসে উপজেলার লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্র আহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহিন খান।
আরও পড়ুন:
এসএস



