নোয়াখালীতে সুপার মার্কেট থেকে ১২০ ভরি সোনা চুরি

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ০৫:৪৯ পিএম


নোয়াখালীতে সুপার মার্কেট থেকে ১২০ ভরি সোনা চুরি

নোয়াখালীর মাইজদী শহরের সুপার মার্কেটের একটি সোনার দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে। দোকানটির মালিক মীর মোশারফ হোসেন। এ ঘটনায় এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

দোকান মালিকের ছেলে মেহেরাজ হোসেন নিলয় বলেন, দোকানটি পরিচালনা করি আমি। প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ১০টার দিকে ৩- ৪ জন অজ্ঞাতনামা চোর দোকানের শাটারের তালা ভেঙে এবং গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় দোকানের ডিসপ্লেতে রাখা আনুমানিক ১২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা।

বিজ্ঞাপন

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে দোকানের মালিক এখনো জানাতে পারেনি কত ভরি সোনা চুরি হয়েছে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission