
টাঙ্গাইল সদরে সাইড দিতে গিয়ে বাস উল্টে খাদে পড়ে গেছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকুয়া ইউনিয়নের অমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় উদ্ধারকাজের খোঁজখবর নেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
গাড়িটি খাদে পড়ে গেলেও কোনো প্রাণহানি বা বড় ধরনের শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি। এতে সন্তোষ প্রকাশ করে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন সুলতান সালাউদ্দিন টুকু।
ভঙ্গুর ব্রিজের বিষয়ে টুকু জানান, তিনি ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।
তীব্র শীতের এই সময়ে চরবাসীর যাতায়াতের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, শীতের এই মৌসুমে চরাঞ্চলের মানুষের যাতায়াতের যতগুলো সমস্যা রয়েছে, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই সেগুলোর স্থায়ী সমাধান করা হবে।
চরবাসীর যাতায়াতের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, শীতের এই মৌসুমে চরাঞ্চলের মানুষের যাতায়াতের যতগুলো সমস্যা রয়েছে, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই সেগুলোর স্থায়ী সমাধান করা হবে।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, জনগণের যেকোনো দুর্ভোগে এবং অসুবিধায় বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের নেতা, আগামীর দেশনায়ক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন - সবসময় জনগণের সঙ্গে থাকতে এবং জনগণকে সাথে নিয়ে পথ চলতে।
পরিদর্শনকালে সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, হুগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মোল্লা, বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন ও কাকুয়া ইউনিয়ন যুবদল সভাপতি স্বপন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আরটিভি/এমএ


