ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দুই বছর ধরে তালাবদ্ধ পৌরসভার সবজি মার্কেট, ভোগান্তিতে ব্যবসায়ী

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: প্রতিনিধি

আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত হলেও দীর্ঘ দুই বছরেও আলোর মুখ দেখেনি দিনাজপুরের হাকিমপুর-হিলি পৌরসভার সবজি মার্কেট। উদ্বোধনের অপেক্ষায় পড়ে থেকে নষ্ট হচ্ছে অবকাঠামো, অন্যদিকে ব্যবসায়ীরা বাধ্য হয়ে খোলা আকাশের নিচে বা রাস্তায় বসে ব্যবসা করছেন। এর ফলে সরকার প্রতি বছর বড় অংকের রাজস্ব হারাচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। তবে দ্রুত সবজির মার্কেট উদ্বোধন করে চালু করা হবে বলছেন পৌর কর্তৃপক্ষ।

জানা যায়, ইউআইআইপি এর অর্থায়নে ১ কোটি ১৩ লক্ষ ২৭ হাজার ২৩০ টাকা ব্যয়ে ২০২২ সালের জুন মাসে এই সবজি মার্কেটটি নির্মাণ করা হয় এবং কাজ শেষ হয় ২০২৩ সালের ডিসেম্বর মাসে। কিন্তু দুই বছর আগে নির্মাণকাজ শেষ হলেও অদৃশ্য কারণে এখনো এটি চালু করা সম্ভব হয়নি। বর্তমানে মার্কেট প্রাঙ্গণে ময়লা-আবর্জনার স্তূপ জমেছে এবং অনেক জায়গায় জানালার কাঁচ ও বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হতে শুরু করেছে। মার্কেটটি চালু হলে এখান থেকে দোকান বরাদ্দ এবং মাসিক ভাড়া বাবদ প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় করা সম্ভব হতো। দোকান বরাদ্দ না হওয়ায় সরকার স্থায়ী আয় থেকে বঞ্চিত হচ্ছে। সেই সঙ্গে মূল মার্কেট চালু না হওয়ায় ব্যবসায়ীরা সড়কের ওপর পসরা সাজিয়ে বসছেন, ফলে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। খোলা জায়গায় ব্যবসা করায় রোদ-বৃষ্টিতে পচে যাচ্ছে কৃষকের উৎপাদিত সবজি।

হিলি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, দুই বছর ধরে শুনছি মার্কেট চালু হবে। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে আমরা এখনো রাস্তায় বসতে বাধ্য হচ্ছি। এতে আমাদের যেমন কষ্ট হয়, তেমনি মালামালও নষ্ট হয়।

হিলি বাজার কমিটির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান বলেন, সরকারি বিশাল অংকের ব্যয়ে নির্মিত এই স্থাপনাটি অলস ফেলে রাখা কেবল অর্থের অপচয় নয়, বরং দায়িত্বহীনতার পরিচয়। দ্রুত সবজি মার্কেটটি চালু করে শহরের যানজট নিরসন এবং সরকারের রাজস্ব আয়ের পথ সুগম হবে। দ্রুত পদক্ষেপ না নিলে এই আধুনিক ভবনটি অচিরেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়তে পারে। যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপই পারে এই অচলাবস্থা কাটিয়ে ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাতে।

এ বিষয়ে পৌরসভার পৌর প্রশাসক সাব্বির হোসেন বলেন, মার্কেটটি চালু করার প্রক্রিয়া অনেকটা এগিয়েছে। দোকানদারদের তালিকা প্রণয়ন এবং ভাড়ার হার নির্ধারণ নিয়ে কিছু প্রশাসনিক জটিলতা ছিল। আমরা আশা করছি খুব দ্রুতই এটি ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমান আলী (৪৮) নামে এক ব্যক্তির।
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু