ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: আরটিভি

গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৭০ জন চোরাকারবারীকে আটক করা হয়। পাশাপাশি ২৯ রাউন্ড গুলিসহ ৬টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে রংপুর রিজিয়নের পক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক, পিএসসি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নের আওতাধীন প্রায় ১ হাজার ৬৬৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিয়োজিত বিজিবির বিভিন্ন সেক্টর ও অধীনস্থ ব্যাটালিয়নের সমন্বিত ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬৯১ বোতল ফেনসিডিল, ৯৬১ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৬৩৪ পিস ইয়াবা, ১৪০ কেজি গাঁজা, ২৬ হাজার ২৬৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ১১৫ বোতল স্কাফ সিরাপ, ২৬ হাজার ৮০৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ হাজার ২৩৫ পিস ইনজেকশন, ৩০৪ গ্রাম হেরোইন এবং ৫৫ হাজার ৩২৪ পিস নেশাজাতীয় ট্যাবলেট।

এছাড়াও বিজিবির অভিযানে ১৬৪টি গরু ও ৩৩টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়েছে। একই সময়ে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিসেম্বর মাসে ২ হাজার ৫৬৩টি সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।

সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চাঁদপুরে ১৬ হাজার টাকার জাল নোটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু
বান্দরবানের দুস্থ ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ও সুস্বাস্থ্য রক্ষায় সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। 
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু
শিক্ষক সংকটে কুড়িগ্রামের সরকারি কলেজে ব্যহত হচ্ছে পাঠদান
কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। ৬০টি অনুমোদিত শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৭জন। শূন্য রয়েছে ৩৩টি পদ। এর মধ্যে ১৩টি বিষয়ে কোনো শিক্ষকই নেই। ফলে এক বিষয়ের শিক্ষককে অন্য বিষয়ের ক্লাস নিতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে বিষয়ভিত্তিক পাঠদান। শিক্ষক সংকটের পাশাপাশি পর্যাপ্ত অ্যাকাডেমিক ভবন ও শ্রেণিকক্ষ না থাকায় জীর্ণ টিনশেড ভবনে দুর্ভোগের মধ্যে ক্লাস করছে কলেজটির সাড়ে তিন হাজার শিক্ষার্থী।
শিক্ষক সংকটে কুড়িগ্রামের সরকারি কলেজে ব্যহত হচ্ছে পাঠদান
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
চাঁপাইনবাবগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
বান্দরবানের থানচি উপজেলার পর্যটনস্পট তিন্দুতে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন পর্যটক আহত হন।
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
আরও পড়ুন
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ
শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
সীমান্তের যুবকদের মাসব্যাপী প্রশিক্ষণ দিল বিজিবি