ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রায় দুই দশক পর পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২১ জানুয়ারি রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে তিনি সিলেট নগরীর দরগাহ মহল্লায় অবস্থিত হজরত শাহজালাল (রহ.) এবং শহরের উপকণ্ঠ খাদিমনগরে অবস্থিত হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত প্রথম জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সিলেটের জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। এরপর দুপুর ১টার দিকে তিনি সড়কপথে মৌলভীবাজার জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকায় অবস্থিত আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে দ্বিতীয় জনসভায় যোগ দেবেন। এই জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে পরিচয় করানো হবে। পরে তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের পাশে মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন।

আরও পড়ুন

তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে মৌলভীবাজার শহরের বেঙ্গল কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের অংশগ্রহণে একটি যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

15

জনসভাকে সফল করতে সকলের মতামতের ভিত্তিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মঞ্চ নির্মাণ, মাইকিং ব্যবস্থা, প্যান্ডেল স্থাপন, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষাকারী দল গঠন, যানবাহন পার্কিং ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সভা ও মাঠ পরিদর্শন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

দীর্ঘ প্রায় ১৭ বছর পর মৌলভীবাজারে বিএনপির শীর্ষ নেতৃত্বের জনসভা অনুষ্ঠিত হতে যাওয়া নিয়ে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপি নেতারা আশা করছেন, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

উল্লেখ্য, অতীতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান নিজ জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এসেছিলেন। দীর্ঘদিন পর একই এলাকায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খলিলপুরের পাশাপাশি পার্শ্ববর্তী মনুমুখ ও আখাইলকুড়া ইউনিয়নের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে মৌলভীবাজারে উনি আসতেছেন। সিলেট বিভাগের তিনটি জায়গায় জনসভা করবেন। একটি সিলেট আলিয়া মাদরাসা মাঠে, আরেকটি আমাদের মৌলভীবাজার আইনপুর প্লে গ্রাউন্ডে, আরেকটি হবিগঞ্জ জেলার শায়েস্তা গঞ্জ উপজেলা কমপ্লেক্সের ভরাটকৃত স্থানে থানার অপজিটে বিশাল মাঠে। আমাদের জন্য এটা বিরাট সুযোগ, উনাকে স্বাগত জানানোর। আগামী ২২ জানুয়ারি দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে ইনশাআল্লাহ উনি আইনপুর মাঠে আসবেন।

তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার সকল বিএনপি সমর্থক ও শুভানুধ্যায়ীরা যেভাবে পারেন মাঠে আসবেন। আমরা সহযোগিতা করবো যানবাহন দিয়ে, যদিও সীমাবদ্ধতা আছে। বিশেষ করে সদর উপজেলার খলিলপুর, মনুমুখ ও আখাইলকুড়া ইউনিয়নের মানুষদের অনুরোধ হেঁটে আসুন, যাতে দুপুর ১টার মধ্যে মাঠ পরিপূর্ণ হয়। জেলাজুড়ে বাসে লোকও আসবেন। আমরা আশা করছি লক্ষাধিক মানুষ সমাগম হবে।

মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়বক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, আমরা এর আগে শহরের বেঙ্গল কনফারেন্স সেন্টারে আমরা জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের যৌথসভা আমরা করেছিলাম। সেখানে আমাদের দলীয় প্রার্থী এম নাসের রহমান আমাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন। আমাদের নেতাকর্মীরা জেলা বিএনপি পৌর এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সবাই মতামত ব্যক্ত করেছেন। অফিসিয়ালি আমরা সবাইকে অবহিত করেছি। অলরেডি সবাই অবহিত। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসবেন এটা নিজে থেকেই মানুজন জেনে গেছেন। আমরা জেলাবাসী অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত এবং ধন্য যে তিনি সিলেটের পরেই আমাদের মৌলভীবাজার জেলায় এ প্রোগ্রামটা করছেন।

আমাদের জেলা সদর আসনের প্রার্থী যাকে নিয়ে আমরা এ মাঠটি দেখতে আসলাম এম নাসের রহমান সাহেব ইতোমধ্যেই গতকালকে কীভাবে কোন উপজেলা থেকে নেতাকর্মীসহ লোকজন আসবেন আমাদের জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সেক্রেটারী মিজানুর রহমান সহ অন্যান্য সবাই ঐক্য বদ্ধ ভাবে আমরা কাজ করতেছি। আমরা কোনো অসুবিধা দেখতেছি না। আমরা খুবই আশাবাদী যে মাঠের সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে যেখানে ম্যাডামের জনসভা করেছিলাম এর চাইতে ডাবল জায়গা এখানে। ইনশাআল্লাহ এই মাঠটি পরিপূর্ণ হবে। তারেক রহমান সাহেব এখানে একটি সুন্দর মিটিং করবেন। এবং আমরা আশাবাদী আমাদের জেলায় চারজন দলের প্রার্থী আছেন তারা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।

জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন বলেন, আমরা মৌলভীবাজার জেলা বিএনপি পরিবার অত্যন্ত আনন্দিত। জেলা, অঙ্গ সংগঠন ও চারটি আসনের প্রার্থীদের নিয়ে যৌথসভা করেছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ আমরা আইনপুর মাঠ পরিদর্শন করেছি। ইনশাআল্লাহ, আমাদের নেতাকে বরণ করার জন্য স্থানীয় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখানে একটি স্মরণকালের জনসভা হবে।

সর্বশেষ ২০০৫ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সিলেট সফর করেছিলেন। সে সময় তিনি সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছিলেন। বিভিন্ন সময়ে তিনি সিলেটকে তার ‘দ্বিতীয় বাড়ি’ উল্লেখ করেছেন।

দীর্ঘ বিরতির পর তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জুড়ে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ, প্রত্যাশা ও উৎসাহ বিরাজ করছে।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ‘ধান্দা রফিক’ গ্রেপ্তার
চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক ওরফে ধান্দা রফিককে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।  রোববার (২৫ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।  এর আগে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ শনিবার ঢাকায় অভিযান চালিয়ে রফিককে গ্রেপ্তার করে চাঁদপুর নিয়ে আসেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। রফিক চাঁদপুর পৌরসভার রহমতপুর আবাসিক এলাকার ভুঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে। পুলিশ জানায়, ২০১৫ সালে চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে ঘটে কোহিনূর হত্যাকাণ্ড। এই ঘটনায় কোহিনুরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে মামলা দায়ের করেন। চাঁদপুর সদর মডেল থানার মামলা নাম্বার ৪১, তারিখ ২৩/৮/২০১৫। জি আর ৪৬১/২০১৫। মামলার বিবরণ অনুযায়ী, প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কোহিনূরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ওরফে ধান্দা রফিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। কোহিনূর হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকের গ্রেপ্তারে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আরটিভি/এসএস
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ‘ধান্দা রফিক’ গ্রেপ্তার
পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের ধাক্কায় অটোভ্যানে থাকা বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২
রংপুরের গংগাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে স্থানীয় লোকজনের গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী
সাঈদীর বিরুদ্ধে মামলা করা মুক্তিযোদ্ধার দাফন গভীর রাতে, কবর খুঁড়লেন মেয়ে-বোন
মানিক পশারীর বোন বলেন, ‘আমার ভাইরে টুঙ্গিপাড়া দিয়া পিরোজপুর আনার পর ওখানে ঝামেলা হইছে। একবার মোরা কবর খুঁড়ছি, সেই কবর লোকজনে আবার ভরাট করে ফেলছে। আবার মোরা কবর খুঁড়ছি এবং পুলিশ লাশ আনার পরে মোরাই মাডি দিছি। কোনো পুরুষ মানুষ আয় নাই।’
সাঈদীর বিরুদ্ধে মামলা করা মুক্তিযোদ্ধার দাফন গভীর রাতে, কবর খুঁড়লেন মেয়ে-বোন
আরও পড়ুন
মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন
‘তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদের উচিত ছিলো পদত্যাগ করা’
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী