ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই আসামির স্বীকারোক্তি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাস চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়।

টাঙ্গাইল কোর্ট ইন্সপেক্টর মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাভার পরিবহন লিমিটেড নামে বাসের চালক মো. আলতাফ (২৫) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১) আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমেলিয়া সিরাজম তাদের জবানবন্দি গ্রহণের পর জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আসামিদের মধ্যে আলতাফ দিনাজপুর সদর উপজেলার নরদেরাই গ্রামের, সাগর ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরহাট গ্রামের এবং রাব্বি হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল পাগা গ্রামের বাসিন্দা। কোর্ট ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন প্রাথমিক পর্যায়ে অন্য কোনো তথ্য জানাননি।

মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশক্রমে চলমান রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে ‘জাতীয় নজরুল উৎসব’: সংস্কৃতিমন্ত্রী
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ‘জাতীয় নজরুল উৎসব’ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় সংস্কৃতিমন্ত্রীর পরিদর্শনকক্ষ উদ্বোধন শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সংস্কৃতিমন্ত্রী বলেন, বিদ্রোহের আগুন, সাম্যের বাণী আর সৃষ্টির অফুরন্ত শক্তিতে নতুন প্রজন্মকে জাগিয়ে তুলতে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নজরুলবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি জানান, কবিতা আবৃত্তি, গান, চিত্রাঙ্কন, নজরুলসংগীত, নৃত্য, একক নাটক ও উপস্থিত বক্তৃতার মতো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীরা প্রথমে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আয়োজন করা হবে জাতীয় নজরুল উৎসব, যেখানে প্রধানমন্ত্রীও অংশগ্রহণ করবেন। এ ছাড়া যোগ্য ব্যক্তিদের একুশে পদক প্রদান এবং বাংলা একাডেমির উদ্যোগে ঐতিহ্যবাহী একুশে বইমেলা আয়োজনের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে এগিয়ে নেবে বলে জানান তিনি। বক্তব্য পর্ব শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন মন্ত্রী। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মইমুর আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ড. রইসউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, জাতীয় নজরুল উৎসবের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা নজরুলের সৃষ্টির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বাণী আরও বিস্তৃত হতে পারে। আরটিভি/টিআর
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে ‘জাতীয় নজরুল উৎসব’: সংস্কৃতিমন্ত্রী
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলীর পক্ষ থেকে এসব কিট প্রদান করা হয়। এ সময় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাজির আহমেদের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বি, পৌরসভার নায়েবে আমির আজিত মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের এ উদ্যোগের ফলে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম আরও সহজ হবে এবং রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টাও জরুরি। জনসেবায় মানুষের পাশে থাকা এবং সুস্থ শিবগঞ্জ গড়ার প্রত্যয়ে নেওয়া এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আরটিভি/টিআর
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
৫ দিনের জন্য সাজেক অবরোধ প্রত্যাহার
১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সাজেক কারবারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
৫ দিনের জন্য সাজেক অবরোধ প্রত্যাহার
বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্য ও যানবাহনের সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘোলপাশা আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আরটিভি/টিআর
বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
বেতন ও বোনাসের টাকা নিয়ে ফেরার পথে ব্যবস্থাপককে কুপিয়ে ছিনতাই
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে দিনদুপুরে চা-বাগানের ভেতরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও আসন্ন শারদীয় দুর্গোৎসবের বোনাসের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফেরার পথে পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে একদল সশস্ত্র ছিনতাইকারী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ভূজপুর থানাধীন পঞ্চবটি চা-বাগানের কারখানার কাছাকাছি মূল প্রবেশমুখে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ বাবু। এ সময় তার সঙ্গে থাকা বাগানের পল্লিচিকিৎসক বাবুল দাশকেও মারধর করা হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ চা-বাগানের শ্রমিকেরা ধাওয়া করে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন পাশের এলাকার টিলাপাড়ার বাসিন্দা জিহান (২৪) ও আবু (২৫)। তবে এ চক্রের আরও দুই সদস্য টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহের মতো এবারও শ্রমিকদের সাপ্তাহিক মজুরি ও আসন্ন পূজার বোনাস দেওয়ার জন্য উপজেলার নারায়ণহাট কৃষি ব্যাংক শাখা থেকে ৭ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ বাবু। টাকাগুলো একটি ব্যাগে নিয়ে তারা মোটরসাইকেলে করে চা-বাগানে ফিরছিলেন। মোটরসাইকেলটি চা-বাগানের ফটক পেরিয়ে কারখানার কাছাকাছি পৌঁছালে আগে থেকেই গাছের আড়ালে ওত পেতে থাকা সশস্ত্র ছিনতাইকারীরা আকস্মিকভাবে তাদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে সহকারী ব্যবস্থাপক নেপাল দাশকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং বাবুল দাশের ওপর হামলা চালায়। এ সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে চা-বাগানের শত শত শ্রমিক ও স্থানীয় বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা জিহান ও আবু নামের দুই ব্যক্তিকে ঘেরাও করে আটক করেন এবং তাদের মারধর করেন বলে জানা গেছে। এদিকে, ঘটনার খবর পেয়ে ভূজপুর ও ফটিকছড়ি থানার পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আটক ব্যক্তিদের পুলিশি হেফাজতে নিতে গেলে পুলিশ সদস্যরা বাধার মুখে পড়েন। ক্ষুব্ধ চা-বাগানের শ্রমিকেরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ শ্রমিকদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার খবর পেয়েই ফটিকছড়ি ও ভূজপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। উত্তেজিত চা-শ্রমিকদের বাধার মুখেও জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ চক্রের বাকি দুই সদস্য বর্তমানে পলাতক রয়েছেন। তিনি আরও বলেন, পলাতক ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আরটিভি/টিআর
বেতন ও বোনাসের টাকা নিয়ে ফেরার পথে ব্যবস্থাপককে কুপিয়ে ছিনতাই
আরও পড়ুন
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালক-কন্ডাক্টর গ্রেপ্তার
তরুণীকে আটকে রেখে ৭ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে নিজের ‘সর্বনাশ’ স্কুলছাত্রীর, অতঃপর...