ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সেই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বললেন আমির হামজা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম
ছবি: সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃতির অভিযোগে মুফতি আমির হামজা বিতর্কের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, আমির হামজা একটি ওয়াজ মাহফিলে আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করেছেন।

এ বিষয়ে মুফতি আমির হামজা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি বলেন, আমার ভুল ছিল, আমি সেই ভুল স্বীকার করি। ওই বক্তব্য সম্ভবত ২০২৩ বা ২০১৯ সালের দিকে চট্টগ্রামের কোনো তাফসির মাহফিলে দেওয়া। নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে ভুলক্রমে নাম বিকৃত হয়েছিলো, যা আমি পরে সংশোধন করেছি। ভুল স্বীকার করাই মানুষের স্বাভাবিক ব্যাপার। তিনি এ ঘটনা ‘স্লিপ অব টাং’ বা মুখের ভুল হিসেবে উল্লেখ করেন।

তবে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে বলেন, একজন ইসলামি বক্তার কাছ থেকে এ ধরনের অশালীন ও কাণ্ডজ্ঞানহীন ভাষার ব্যবহার মোটেও গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এটি বাংলাদেশের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষ থেকে হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব বহন করে।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, জেলা বিএনপির পক্ষ থেকে এই ঘটনার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

ঘটনাটি রাজনৈতিক উত্তেজনার মধ্যে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থান থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার খারুয়ালী ও উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
পিরোজপুরের নেছারাবাদে স্কুল ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরির ঘটনা ঘটেছে।
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
আবাসিক হোটেলে মিলল সেই দুই মাদরাসাছাত্রী
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
আবাসিক হোটেলে মিলল সেই দুই মাদরাসাছাত্রী
পাবনায় ‘পাগলা’ শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১১
পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছে। 
পাবনায় ‘পাগলা’ শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১১
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয় চলাকালীন অজানা রোগে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৫০ জন শিক্ষার্থী। 
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
আরও পড়ুন
নুরের পুরোনো পোস্ট শেয়ার করলেন আমির হামজা
কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ
আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’