ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক, যান চলাচল বন্ধ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়ায় খিরাই নদের ওপর নির্মিত বেইলি সেতুর পাটাতন ভেঙে গাছের গুঁড়িবোঝাই ট্রাক আটকে গেছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দাউদকান্দি, চাঁদপুরের মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার একাধিক গ্রামের মানুষ।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ট্রাকচালক মো. শামীম হোসেন ও সহকারী জাহিদ হাসান জানান, সরকারি গাছের গুঁড়িবোঝাই ট্রাক নিয়ে তারা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাটে যাচ্ছিলেন। পরে বেইলি সেতুর মাঝামাঝি স্থানে পৌঁছানোর পর সেতুর দুটি স্টিলের প্লেট ভেঙে চাকা আটকে যায়। ট্রাক থেকে লাফিয়ে নেমে তারা দুজন প্রাণে রক্ষা পেয়েছেন। তবে তাদের প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হবে।

আরও পড়ুন

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ২০০০ সালের ২১ অক্টোবর খিরাই নদের ওপরে নির্মিত বেইলি সেতুটি পুনরায় সংস্কার করা একান্ত প্রয়োজন। কারণ, সেতুর বিভিন্ন স্থানে ভেঙে গেছে। যানবাহন ঝুঁকি নিয়ে এর ওপর দিয়ে চলাচল করছে।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলার মারুকার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সেতুটি ২০২২ সালে কিছুটা সংস্কার করা হলেও যানবাহন চলাচলের উপযোগী হয়নি। গাড়ির চালকেরা নিজ দায়িত্বে যানবাহন চালাচ্ছেন, যার কারণে সেতুতে গাড়ি আটকে যানবাহন চলাচল বন্ধ হচ্ছে এবং জনগণের ভোগান্তি হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরা হলো না দুই চাচতো ভাইয়ের
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ 
মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরা হলো না দুই চাচতো ভাইয়ের
২৭ বছর পর মসজিদের ইমামকে বিদায়, দেওয়া হলো লাখ টাকা উপহার
চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘ ২৭ বছর দায়িত্ব পালনের পর  মসজিদের ইমামকে বিদায় দিয়েছে এলাকাবাসী। বিদায়কালে এক লাখ টাকা উপহারের পাশাপাশি ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে।
২৭ বছর পর মসজিদের ইমামকে বিদায়, দেওয়া হলো লাখ টাকা উপহার
গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি, অতঃপর...
মাদক সেবী, মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত এরা চুরিসহ অপরাধ মুলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এসব কাজে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনতা মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে তাদের। একটি গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের।
গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি, অতঃপর...
আরও পড়ুন
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর