ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

টেকনাফে বিপুল ক্রিস্টাল মেথ আইস ও অস্ত্র-গোলাবারুদসহ আটক ২ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
টেকনাফে ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুজন। ছবি: আরটিভি

টেকনাফে ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে টেকনাফ পৌরসভাধীন নাইট্যংপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, নাইট্যংপাড়া এলাকার জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহ মাদক ও অস্ত্রসহ মুন্নার বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত অভিযানিক দল অভিযান চালিয়ে মুন্না ও হামিদুল্লাহকে আটক করে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়ি তল্লাশি করে ৬ কোটি টাকা মূল্যের ১২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২৬ পিস ইয়াবা, ১টি একনলা বন্দুক, ২টি ওয়াকি-টকি, ৮টি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। এসব মাদক, অস্ত্র ও গোলা রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে বাসায় মজুত করে রাখা হয়েছিল। পরে আইনি ব্যবস্থার জন্য উদ্ধার করা অস্ত্র ও মাদকসহ আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় এলাকা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ৮ জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে মোট ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫০০০ নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে  
সিলেট থেকে ট্রেনে ভ্রমণের সময় টিকিটের নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।  
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে  
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী পুলিশ পরিদর্শক শাহ আলমের পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার দুই হাতের কব্জির ওপর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে তারা।
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ ককটেল, ঘটনা কী?
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ ককটেল, ঘটনা কী?
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আরও পড়ুন
নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে হাং কাওকে মনোনয়ন ট্রাম্পের
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? মার্কিন নৌবাহিনীর দাপট
ডাম্পট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২