ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে মোতায়েন থাকবে ১৫ প্লাটুন বিজিবি সদস্য

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম
ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে মাঠে নামানো হচ্ছে ১৫ প্লাটুন বিজিবি সদস্য।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) থেকে ১১ প্লাটুন ও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নির্বাচনকালীন দায়িত্ব পালনে মাঠে থাকবে বিজিবি সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি) সদস্যরা তার উপর অর্পিত দ্বায়িত্ব পালনে সম্পূর্নরুপে প্রস্তুত। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে, তাদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে পূর্ণমাত্রায় মোতায়েন করা হবে। এর বাইরেও বিজিবির বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও দায়িত্ব পালন করবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরকে হত্যার উদ্দেশ্যে তার হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
ক্লাস চলাকালে তিনি সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে তার বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
৫ বছর ধরে বাঁশ দিয়ে অরক্ষিত রেল ক্রসিং পাহারায় ভ্যানচালক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ বছর ধরে বাঁশরে ব্যারিয়ার দিয়ে রেল ক্রসিং পাহারা দিচ্ছেন ইসলাম নামে এক ভ্যান চালক। কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়, কবেল মানুয়ের জীবন বাঁচানোর তাগিদেই এ কাজ করছেনে তিনি। তার বাড়ি ঐ রেল ক্রসিং সংলগ্ন এলাকায়।
৫ বছর ধরে বাঁশ দিয়ে অরক্ষিত রেল ক্রসিং পাহারায় ভ্যানচালক
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থান থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার খারুয়ালী ও উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
পিরোজপুরের নেছারাবাদে স্কুল ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরির ঘটনা ঘটেছে।
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
আরও পড়ুন
৩০০ প্রার্থীর কেউই পাননি সুযোগ; রুয়েটে ইমাম নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ
স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ