ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নেশার টাকা না পেয়ে কোরআন ছিঁড়লেন যুবক, অতঃপর...

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

জামালপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে আকাশ মিয়া (২০) নামে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকা থেকে ওই যুবক আটক করে থানায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।

আটক আকাশ মিয়া জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার দিয়াবাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আকাশ মিয়া তার পরিবারের কাছে নেশার জন্য টাকা দাবি করেন। টাকা না পেয়ে ঘরে থাকা কোরআন শরীফ নিয়ে ছিঁড়ে ময়লাযুক্ত জায়গায় ফেলে দেন। পরে রোববার বিষয়টি জানাজানি হলে রাত ৯টার দিকে স্থানীয়রা আকাশ মিয়াকে জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে নিয়ে পিটুনি দিয়ে একটি দোকানে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আকাশ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

আকাশ মিয়ার মা খাদিজা বেগম বলেন, শনিবার বিকেলে আকাশ টাকা না পেয়ে রাগারাগি করে কোরআন শরিফের পাতা ছিঁড়ে ফেলে। তারপর বাড়িতে ছিল না। রোববার রাতে এলাকার লোকজন আকাশকে ধরে মারধর করে পুলিশে দিয়েছে। সে নেশার টাকার জন্য মাঝেমধ্যেই বাড়িতে ঝগড়া করে। টাকা না দিলেই ঘরের জিনিসপত্র ভাঙচুর করত।

অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, আকাশ মিয়া নিজ বাড়িতে কোরআন অবমাননা করে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। শুনেছি সে মাদকাসক্ত। কোরআন অবমাননার ঘটনা প্রকাশ হলে রোববার রাতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর...
গাজীপুরের কালিয়াকৈরে টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুহুল আমিন বাবু (৫৭) নামে এক বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর...
এবার গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে এই আগুন লাগে।
এবার গাজীপুরে ওষুধ কারখানায় আগুন
কক্সবাজারে রিসোর্টে আগুন: যেভাবে বেঁচে ফেরেন দম্পতি
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৮ জনই একই পরিবারের। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজারে রিসোর্টে আগুন: যেভাবে বেঁচে ফেরেন দম্পতি
নারীকে নিয়ে নিজের রিসোর্টে এনসিপি নেতা, অতঃপর...
বান্দরবানে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নারীকে নিয়ে নিজের রিসোর্টে এনসিপি নেতা, অতঃপর...
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন।
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
আরও পড়ুন
অজু ছাড়া মোবাইল স্ক্রিনে কোরআনের আয়াত স্পর্শ করা যাবে?
হাতেনাতে মাদকাসক্তকে ধরলেন ইউএনও, দিলেন যে শাস্তি
বিগত অন্তর্বর্তীকালীন সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে: পর্যটনমন্ত্রী
যোগদান না করেই ফিরে গেলেন জামালপুর নার্সিং কলেজের নতুন অধ্যক্ষ