ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

হঠাৎ আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল হক।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন মামলার আসামি রাজবাড়ী জেলা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। পরে রোববার দুপুরে পুলিশ কারাগার থেকে তাকে আদালতে হাজির করে। শুনানি শেষে তাকে আদালত থেকে বের করে কারাভ্যানে তোলার সময় দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় পুলিশ দ্রুত শাহিন শেখকে নিয়ে আদালত চত্বর ত্যাগ করে কারাভ্যানে তুলে নেয়। পরে নেতা-কর্মীরা সেখান থেকে সটকে পড়েন।

এ ঘটনার পর রোববার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চরলক্ষ্মীপুর নতুন বাজার এলাকার সাজ্জাদ হোসাইন (২১), পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), অন্য তিনজন কিশোর।

পুলিশ জানিয়েছে, তারা প্রত্যেকেই ছাত্রলীগের কর্মী ও সমর্থক।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে রোববার সন্ধ্যায় ছাত্রলীগের পাঁচ কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ আগস্ট সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা
রাজশাহীতে এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে দোকানে পেট্রলবোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা
স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং, অতঃপর...
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী সঙ্গে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্কুলের শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।
স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং, অতঃপর...
নওগাঁয় বাস চলাচল বন্ধ
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। হঠাৎ এই ধর্মঘটের কারণে গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
406230
বগি ফেলেই ছুটল ট্রেনের ইঞ্জিন, অতঃপর...
লালমনিরহাটের কালীগঞ্জে ৯ বগি ফেলে ২ কিলোমিটার দূরে চলে গেল বুড়িমারীগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন (লোকোমোটিভ)।  রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে রেলগেটে এলাকায় এ ঘটনা ঘটে।  জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন সকাল ১০টার দিকে লালমনিরহাটের তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে রেলগেটে এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের ড্রোভার (হুক) ভেঙে যায়। ফলে ৯টি বগি রেখেই ট্রেনের ইঞ্জিন প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। এদিকে, ফেলে যাওয়া ট্রেনের বগিগুলো রেলগেটের মাঝামাঝি থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এ অবস্থায় ট্রেন ও মহাসড়কের যাত্রীরা পড়েন দুর্ভোগে। পরে লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে বগিগুলোকে নিয়ে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা দেয়। আরটিভি/টিআর
বগি ফেলেই ছুটল ট্রেনের ইঞ্জিন, অতঃপর...
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২
সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক সক্রিয় সদস্য ও জিআর পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আনারুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর সোনাবাড়িয়া গ্রামের মওলা বক্স সরদারের ছেলে। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি খাদিমুল বিশ্বাস ওরফে মো. আরিফুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উত্তর সোনাবাড়িয়া গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে। কলারোয়া থানার পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই কলারোয়া থানার উত্তর সোনাবাড়িয়া এলাকার বাসিন্দা। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ২৭ সেপ্টেম্বর সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আরটিভি/টিআর
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২