ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বিএনপিতে যোগ দিলেন খাগড়াছড়ির ৯ উপজেলার চাকমা বিশিষ্টজন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ পিএম
খাগড়াছড়ি তৃণমূল পর্যায়ের চাকমা সম্প্রদায়ের বহু সদস্য বিএনপিতে যোগদান করেছেন। ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ধানের শীষের সমর্থনে তৃণমূল পর্যায়ের চাকমা সম্প্রদায়ের বহু সদস্য বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষ্যে পৌর শহরের টাউন হল সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।

আরও পড়ুন

যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি ৯টি উপজেলার চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু ও শান্তিময় চাকমা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি ৯টি উপজেলার তৃণমূল পর্যায়ের চাকমা সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে নিউজের পর পূজার জন্য সহায়তা পেল সেই পরিবারগুলো
সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকাডুবিতে চার পরিবারের চারজন নিহতের ঘটনায় ওই পরিবারগুলো তাদের একমাত্র উপার্জনকারী সদস্যদের হারিয়ে অসহায় হয়ে পড়ে।
আরটিভিতে নিউজের পর পূজার জন্য সহায়তা পেল সেই পরিবারগুলো
নেত্রকোনায় আবারও যুবককে গুলি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার রেশ না কাটতেই জেলার মোহনগঞ্জের পৌর শহরে সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।
নেত্রকোনায় আবারও যুবককে গুলি
‘তোমার বাবা আকাশের তারা হয়ে গেছে’
নেত্রকোনার সাংবাদিক আলিফ নিহত হওয়ার পর তার পরিবার এখন অসহায়। পিতৃহীন চার বছরের অবুঝ শিশু প্রান্থিকে ‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে’ বলে সান্ত্বনা দিচ্ছেন মা।
‘তোমার বাবা আকাশের তারা হয়ে গেছে’
কক্সবাজারে অগ্নিকাণ্ড: নিখোঁজ স্কুলশিক্ষিকাকে খুঁজছেন স্বজনরা
কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন ‘টুপটুপ রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ রয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়ার নাসরিন জাহান মুক্তা (২৯) নামের এক স্কুলশিক্ষিকা। ১৩ ঘণ্টা পার হলেও এখনও পরিবারের পক্ষ থেকে শনাক্ত করতে পারেনি।
কক্সবাজারে অগ্নিকাণ্ড: নিখোঁজ স্কুলশিক্ষিকাকে খুঁজছেন স্বজনরা
কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ইতোমধ্যে। ভিডিওটি ভাইরালের পর থেকেই চলছে নানা আলোচনা।
কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
আরও পড়ুন
ফ্যাসিস্ট আমলেও জনগণের পাশে ছিল ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’: রিজভী
আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর