ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

নির্বাচনী প্রচারণার সময় বিএনপিকর্মীর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০৪ এএম
ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসাম উপজেলায় নির্বাচনী প্রচারণায় অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার নাম ইউসুফ ভান্ডারি (৫০)। তিনি লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের ফতেপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ইউসুফ ভান্ডারী মাইকিং করে বিএনপির প্রার্থী মো. আবুল কালামের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন। প্রচারণার একপর্যায়ে সন্ধ্যায় তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই গ্রামের গুম হওয়া বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের ছেলে, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সাধারণ সম্পাদক ও লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কবির রাতুল জানান, ইউসুফ ভান্ডারি ছিলেন বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। তিনি ছিলেন অত্যন্ত সদালাপী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই। খবর নিয়ে জেনেছি অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবাসিক হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’
টয়লেটে গ্যাস সিলিন্ডার ও চুলা বসিয়ে আসল মধুর সঙ্গে ১০ কেজি চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’। খবর পেয়ে ফেনী শহরের বড় মসজিদ রোডের ‘হোটেল ট্যুরিস্ট আবাসিক’-এ অভিযান চালিয়ে ভেজাল মধু প্রস্তুতকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোহাম্মদ মহসিন (৪৫), মেহেদী হাসান (৪০), মোহাম্মদ রাসেল (৩৮) ও জসিম উদ্দিন (৪০)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের ছয়তলার একটি কক্ষের টয়লেটে দীর্ঘদিন ধরে গ্যাসের চুলা বসিয়ে চিনি জ্বাল দিয়ে ভেজাল মধু তৈরির কাজ চালিয়ে আসছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের জিজ্ঞাসাবাদে চক্রের মূল হোতা মোহাম্মদ মহসিন জানান, বাজারে ভালো মানের প্রতি কেজি খাঁটি মধুর দাম ১ হাজার ২০০ টাকার ওপরে। সাধারণ ক্রেতাদের কমদামে মধু কেনার আগ্রহ থাকে। এই ধারণাকে পুঁজি করেই তারা প্রতিদিন দুই কেজি আসল মধুর সঙ্গে ১০ কেজি চিনি মিশিয়ে ১২ কেজি ভেজাল মধু তৈরি করত।  দুই কেজি আসল মধু ও চিনি জ্বালাতে তাদের খরচ হতো প্রায় সাড়ে তিন হাজার টাকা। এরপর সেগুলো বোতলে ভরে ‘খাঁটি মধু’ নামে প্রায় ছয় হাজার টাকায় বাজারে বিক্রি করা হতো। জিজ্ঞাসাবাদে মহসিন আরও জানান, তাদের চক্রে মোট ৩৮ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ২৪ জন সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় এবং অপর ১৪ জন এই আবাসিক হোটেলে অবস্থান করে তৈরি করা ভেজাল মধু বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বিক্রি করতেন। হোটেল ট্যুরিস্ট আবাসিকের ব্যবস্থাপক রুস্তম আলী বলেন, পুলিশ যাদের হোটেল থেকে আটক করেছে, তারা দীর্ঘ আট বছর ধরে আমাদের হোটেলে নিয়মিত যাতায়াত ও অবস্থান করতেন। আমরা তাদের ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানতাম। তবে তাদের ব্যবসা কী, কখনো জানার চেষ্টা করিনি। তাদের আচরণেও কখনো সন্দেহ হয়নি। টয়লেটের ভেতরে এমন অপকর্ম চলছিল, তা হোটেলের কেউ কখনো টের পাননি। স্থানীয় বাসিন্দা নুর নবী জীবন বলেন, একে তো অস্বাস্থ্যকর পরিবেশে চিনি জ্বাল দিয়ে ভেজাল মধু উৎপাদন করা হচ্ছে, তার ওপর খাঁটি মধুর নাম দিয়ে বাজারে বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে চক্রটি। সহজ-সরল মানুষেরা এসব মধু কিনে যেমন প্রতারণার শিকার হচ্ছেন, তেমনই তাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। খাদ্যে ভেজাল মিশ্রণের সঙ্গে জড়িত এমন চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অভিযান পরিচালনাকারী ফেনী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ সবুজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা চিনি মিশিয়ে ভেজাল মধু তৈরির কথা স্বীকার করেছেন। গ্রেফতার চারজনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরটিভি/এসআর
আবাসিক হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’
‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা
পটুয়াখালীর মহিপুরে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মহিপুর থানা সদর ইউনিয়নের ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ফারুক।
‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা
শিশুর ‘অপূরণীয় ক্ষতি’ করে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখান শিক্ষক
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় একটি কওমি মাদরাসায় ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলাম (৩৫) নামে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।
শিশুর ‘অপূরণীয় ক্ষতি’ করে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখান শিক্ষক
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু লারমা) সমর্থিত সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে এক শিশু।
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ছাত্রদলের নেতাকর্মীদের জন্য থানার কাছেই একটি কেক রেখে গেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সদর থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে বানানো ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!
আরও পড়ুন
বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা
ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেকেই দেশে বসে আছে: গয়েশ্বর
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু