ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকদলের এক নেতার ওপর হামলার করে তার হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গোরস্তান এলাকায় তাকে চা-পাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়।

আহত বিরাজ আলী (৪৭) রামচন্দ্রপুর গ্রামের মৃত আমীর মোল্লার ছেলে। তিনি নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক। বিরাজ রাজশাহী-৬ আসনের ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদের সক্রিয় কর্মী।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, বিরাজ মাঠে গরুর ঘাস কেটে বাড়িতে ফিরছিলেন। মাঠ থেকে রামচন্দ্রপুর গোরস্তান এলাকায় কালুহাটি-আড়ানী সড়কে উঠতেই হেলমেট পরা এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে এসে বিরাজের উপরে চাপাতি দিয়ে হামলা করে।

আরও পড়ুন

হামলাকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিরাজের বড় ভাই আব্দুল মজিদ বলেন, বিরাজ ঘাস কেটে ফেরার সময় এক ব্যক্তি এসে কুপিয়েছে। স্থানীয়রা ধাওয়া করে হামলাকারীকে ধরতে পারেনি। হামলাকারীর মোটরসাইকেলের নম্বর প্লেটও কাপড় দিয়ে ঢাকা ছিল। স্থানীয় কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের সঙ্গে বিরাজের দ্বন্দ্ব ছিল না। আসন্ন ভোটকেন্দ্র করেও কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন বলেন, বিরাজ কৃষকদলের নেতা। স্থানীয় কোনো ব্যক্তি কিংবা অন্য রাজনৈতিক দলের সঙ্গে দ্বন্দ্বের কথা কখনও শুনিনি। তবে হামলাকারী একই গ্রামের বাসিন্দা হবার সম্ভাবনা বেশি। কারণ সে পালানোর সময় রাস্তাঘাট সব তার পরিচিত বলে মনে হয়েছে। এটি রাজনৈতিক কোনো সহিংসতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকীকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
আরও পড়ুন
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’