শরীয়তপুরে নিখোঁজের ১ দিন পর বিএনপিকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৩ এএম


শরীয়তপুরে নিখোঁজের ১ দিন পর বিএনপিকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোসাইরহাট থানা। ছবি: আরটিভি

শরীয়তপুরে আমগাছে ঝুলন্ত অবস্থায় জয়নুদ্দিন ঢালী (৫০) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) সকালে গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) সজিবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জয়নুদ্দিন ঢালী খাটরা গ্রামের মৃত মোসলেম ঢালীর ছেলে। তিনি গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সদস্য।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে খাবার শেষে জয়নুদ্দিন ঢালী বাড়ি থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানান। পরে সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের বিলের মধ্যে একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের ভাতিজা মো. ইব্রাহিম বলেন, রাতে চাচা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। সকালে এলাকার মুরুব্বিদের জানাই, তাদেরকে সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে বিকেলে বিলের পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি চাই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম সিকদার বলেন, জয়নুদ্দিন ঢালী আমাদের ইউনিয়ন শ্রমিক দলের সদস্য। সে খুবই ভালো লোক ছিলেন। আমরা এ ঘটনার সুস্থ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাই।

গোসাইরহাট থানার এসআই বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission