ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

৪২ উন্নয়ন প্রকল্প নিয়ে চট্টগ্রামে প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ২১ মার্চ ২০১৮, ১১:১২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২ উন্নয়ন প্রকল্প নিয়ে আজ বুধবার সকালে চট্টগ্রামে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ বিমানের একটি বিশেষ উড়োজাহাজে করে তিনি আজ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের নেভাল একাডেমিতে পৌঁছান।

সেখানে নৌবাহিনির অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরপর বিকেল তিনটার দিকে তিনি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন।

এর আগে চট্টগ্রামবাসীর জন্য তার উপহার স্বরূপ ২৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিস্থাপন ও ১৪টির উদ্বোধন করবেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে বিএনএ এবং ঈসা খাঁন প্যারেড গ্রাউন্ড বিএন ডক ইয়ার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান এবং বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচিতে যোগদান করবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: অবরোধ চলছে খাগড়াছড়ি ও রাঙামাটিতে
--------------------------------------------------------

যেসব প্রকল্প উদ্বোধন করবেন: মুরাদপুর ২নং গেইট এবং জিইসি মোড় জংশনে ফ্লাইওভার নির্মাণ (আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার); চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন; কালুরঘাট-মনসারটেক জাতীয় মহাসড়কে (এন-১০৭) ৮ কি.মি. এ ৮১.৯৮ মি. দীর্ঘ পিসি গার্ডার সেতু (মিলিটারি সেতু); পটিয়া-চন্দনাইশ-বৈলতলী সড়কের (জেড-১০৩৯) ১৭তম কি.মি. এ ৩৪৮.১২ মিটার দীর্ঘ খোদারহাট সেতু; বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ, কোতোয়ালি, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৫তলা একাডেমিক ভবন; হাজেরা তজু ডিগ্রি কলেজ, চান্দগাঁও, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৫তলা একাডেমিক ভবন; খলিল মীর ডিগ্রি কলেজ, পটিয়া, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪তলা একাডেমিক ভবন; পশ্চিম বাঁশখালী উপকুলীয় ডিগ্রি কলেজ, বাঁশখালী, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪তলা একাডেমিক ভবন; হেয়াকো বনানী কলেজ, ফটিকছড়ি, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪তলা একাডেমিক ভবন; রাঙ্গুনিয়া মহিলা কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪তলা একাডেমিক ভবন; প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ, মিরসরাই, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪তলা একাডেমিক ভবন; নাজিরহাট মাইজভান্ডার সড়ক; শেখ রাসেল ভাস্কর্য ও শেখ রাসেল মঞ্চ, দক্ষিণভূর্ষি, পটিয়া, চট্টগ্রাম।

ভিত্তিপ্রস্তর স্থাপন: চট্টগ্রাম শহরে লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেডে এক্সপ্রসেওয়ে নির্মাণ; কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ; চট্টগ্রাম শহররে জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন; চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগাড়া উপজলোর সাঙ্গু ও ডলু নদীর তীর সংরক্ষণ প্রকল্প; কর্ণফুলী নদীর সদরঘাট হতে বাঁকলিয়ার চর পর্যন্ত ড্রেজিং-এর মাধ্যমে নাব্যতা বৃদ্ধিসহ বিভিন্ন উপকেন্দ্র নির্মাণেরও উদ্বোধন হবে।

চট্টগ্রাম জেলার জরাজীর্ণ ও সংকীর্ণ কালারপোল-ওহিদিয়া সেতুর স্থলে ১৮০ মিটার সেতু নির্মাণ; কেরানীহাট-সাতকানিয়া-গুনাগরী জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন; পটিয়া-আনোয়ারা-বাঁশখালী টইটং আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন; বড়তাকিয়া (আবু তোরাব) থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক; বারৈয়ারহাট (চট্টগ্রাম জোন) হেঁয়াকো-নারায়নহাট-ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন; পটিয়া উপজলোর রাজঘাটা শ্রীমাই খালের উপর সেতু; ফটিকছড়ি উপজলোর নাজিরহাট-কাজিরহাট সড়কে খালের উপর ৫৪ মিটার সেতু নির্মাণেরও ভিত্তি স্থাপন করা হবে।

পটিয়া পিটিআই এর একাডেমিক ভবন; সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ডবলমুরিংয়ে আগ্রাবাদ মহিলা কলেজ ও পোস্তারপাড় আছমা খাতুন সিটি করপোরেশন মহিলা কলেটে পাঁচতলা একাডেমিক ভবন নির্মাণ; খুলশীতে সরকারি মহিলা কলেজে ১০০শয্যা ছাত্রী নিবাসের নির্মাণ কাজেরও ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বাকি প্রকল্পগুলো হলো চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লক্সে স্থাপন; পটিয়া পৌর মাল্টিপারপাস কিচেন মার্কেট নির্মাণ; হর্টিকালচার সেন্টার এবং পটিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন।

আরও পড়ুন:

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
শেখ হাসিনাকে অভিনন্দন ভুটানের প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীকে চীনের নৌকা উপহার
সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা ইতালির
জনগণের রায় মাথা পেতে নেবো: প্রধানমন্ত্রী