ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শরণখোলায় মাছের ঘেরে মিলল অজগর

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি মাছের ঘের থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার সময় উপজেলার জিলবুনিয়া এলাকায় মো.জয়নাল হাওলাদারের মালিকানাধীন মাছের ঘেরে সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে জয়নাল হাওলাদার নিজেই সাপটি ধরে বস্তাবন্দি করে বন বিভাগকে বিষয়টি জানান।

খবর পেয়ে বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। এ বিষয়ে ওয়াইল্ড টিমের টিম লিডার আলম হাওলাদার জানান, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। এটি একটি অজগর সাপ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সাপটিকে বনে অবমুক্ত করা হবে।

আরও পড়ুন

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানেই অজগরটি লোকালয়ে প্রবেশ করেছিল। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে এ ধরনের ঘটনায় দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও সাপটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তেলাপোকায় ভরা কারখানায় তৈরি হচ্ছিল নাটোরের কাঁচাগোল্লা, অতঃপর...
নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লা তৈরি হচ্ছিল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে। কারখানাজুড়ে ছিল তেলাপোকার উপদ্রব।
তেলাপোকায় ভরা কারখানায় তৈরি হচ্ছিল নাটোরের কাঁচাগোল্লা, অতঃপর...
তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি।
তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেছেন চিকিৎসকরা।
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
স্বাধীনতার ৫৪ বছর পর থানচির বড়মদক গ্রামবাসি পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা
বান্দরবানের থানচি সীমান্তঘেঁষা দুর্গম বড় মদক এলাকায় দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট নিরসনে চালু হতে যাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র।
স্বাধীনতার ৫৪ বছর পর থানচির বড়মদক গ্রামবাসি পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা
এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরস্থ বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা
আরও পড়ুন
মাছের ঘেরে পড়েছিল বাপ্পি, ঘাড়ের ডান পাশে গুলি ও মাথায় আঘাতের চিহ্ন 
প্রতিবন্ধী নারীকে মাছের ঘেরে নিয়ে যান মালিক, অতঃপর...
মাছের ঘের নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
সাতক্ষীরায় অপরিকল্পিত মাছের ঘেরে হুমকির মুখে কোটি টাকার সড়ক