ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বাগেরহাটে দুর্বৃত্তের আগুনে বিএনপির অফিস পুড়ে ছাই

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওয়ার্ড বিএনপির অফিস। ছবি: সংগৃহীত

বাগেরহাটে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ওয়ার্ড বিএনপির অফিস পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে দুর্বৃত্তরা এ আগুন দেয়।

বিষয়টি নিশ্চিত করে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন বলেন, শনিবার গভীর রাতে স্থানীয়রা ওয়ার্ড বিএনপির অফিস আগুনে পুড়তে দেখে এলাকাবাসী ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে অফিসের ভেতরে থাকা আসবাবপত্রসহ অফিসটি পুড়ে যায়। অফিসের কাছে একটি খালি কেরোসিনের বোতল পাওয়া গেছে।

আরও পড়ুন

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেঘনা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার 
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
মেঘনা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার 
সীমানা বিরোধে তরুণ খুনের ঘটনায় গ্রেপ্তার ৩
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এ এন এম ইমরান খান। 
সীমানা বিরোধে তরুণ খুনের ঘটনায় গ্রেপ্তার ৩
সফেন ফ্যামিলির আজীবন সম্মাননা পেলেন কবীর আহমেদ ভূঁইয়া
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে আজীবন সম্মাননায় ভূষিত করেছে সফেন(সোসাইটি ফর এনলাইটেন নেশন) ফ্যামিলি। সম্প্রতি রাজধানীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
সফেন ফ্যামিলির আজীবন সম্মাননা পেলেন কবীর আহমেদ ভূঁইয়া
চাঁদপুরে ১৬ আ.লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে ১৬ আ.লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য
ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের
ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা‘কিশোর তন্ময়’ নামে একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চালক কালাচান (৫৫) মারা গেছেন।  সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা। ঘটনার সময় কালাচান বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন লাগে। আগুন দেখতে পেয়ে চালক নিজেই তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, গভীর রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। চালক দ্রুত বের হয়ে নিজেও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার আরও জানান, আগুনের ধোঁয়ার কারণে চালকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, এছাড়া কে বা কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আরটিভি/এমএ
ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের
আরও পড়ুন
কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন
১২ ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন, উত্তপ্ত মানিকগঞ্জ