জিহাদ হত্যা মামলার প্রধান আসামি ‘টিকটকার’আঁখি গ্রেপ্তার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ০৩:১৮ পিএম


জিহাদ হত্যা মামলার প্রধান আসামি ‘টিকটকার’আঁখি গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে আলোচিত বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের স্ত্রী তাহেরা বেগম আঁখিকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। সোমবার (১৬ মার্চ) বিকেলে উখিয়ার কোটবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞাপন

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার আঁখি উখিয়া উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ার দিঘি এলাকার মোহাম্মদ মুসার মেয়ে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত ছিলেন।

গত ৪ মার্চ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত বেলাল রাজারকুল ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন টমটম চালক ছিলেন।

বিজ্ঞাপন

নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকেই আঁখি আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‍্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আঁখি পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আঁখির সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় দেওয়া ও ব্যক্তিগত জীবন নিয়ে দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বিজ্ঞাপন

র‍্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডের পর থেকেই তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission