ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বিধবা মাকে তাড়িয়ে দিয়ে বসতঘরে আগুন দিলেন ছেলে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক সেবনের টাকা না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছেন এক মাদকাসক্ত ছেলে। এতে মুহূর্তের মধ্যেই টিনের তৈরি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। ঘটনার রাতে শহিদুল তার মা হেনোয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চান। মা টাকা দিতে না পারায় মাদকাসক্ত শহিদুল তাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এ সময় আশপাশের মানুষ আগুন নেভানোর জন্য এগিয়ে আসার আগেই পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ২ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। 
গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
কোমরে-পায়ে শিকলে বাঁধা যুবকের মরদেহ মিলল শীতলক্ষ্যায়
বাবা-মা কেউই বেঁচে নেই। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের মধ্যে কোমর ও পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেই শিকল পরা অবস্থাতেই শেষ পর্যন্ত শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হলো ওসমান গনি (৩০) নামে এক যুবকের নিথর দেহ।
কোমরে-পায়ে শিকলে বাঁধা যুবকের মরদেহ মিলল শীতলক্ষ্যায়
চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 
চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
‘প্রেম মানে না কোনো বাধা’, গোয়ালন্দে গিয়ে প্রমাণ করলেন চীনা যুবক!
ভালোবাসা মানে না দূরত্ব, মানে না দেশের সীমানা। সেই ভালোবাসার টানেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং।
‘প্রেম মানে না কোনো বাধা’, গোয়ালন্দে গিয়ে প্রমাণ করলেন চীনা যুবক!
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
আন্দোলনের কারণে কাজ না করলে বেতন নয়, বন্ধ করে দেওয়া হবে কারখানা- তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর এমন কঠোর অবস্থানের মুখেও সোমবার (১৬ নভেম্বর) শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় বন্ধ রয়েছে অর্ধশতাধিক পোশাক কারখানা। 
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
আরও পড়ুন
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসিও বদলি
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ