ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে পাগলা কুকুরের হামলা, শিশুসহ আহত ১১

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) ঈদের নামাজের পর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দুইটার মধ্যে উপজেলা সদর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর ঈদগাহে নামাজ শেষে মুসল্লিরা যখন একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় একটি উন্মত্ত কুকুর অতর্কিতভাবে হামলা চালায়। কুকুরটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে আহত করে, ফলে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মমিনুর রহমান সরকার জানান, আহত ১১ জনকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার কথা তিনি শুনেছেন এবং স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, পরে কুকুরটিকে বাজার সংলগ্ন এলাকায় ব্যারিকেড দিয়ে আটকে পিটিয়ে মারা হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর টুপটুপ নামের ওই রিসোর্ট কর্তৃপক্ষ পালিয়েছে বলে জানা গেছে। 
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ
স্বজনদের মামলায় বাড়িছাড়া, ৫ মাস পর ফিরে ‘মাথায় হাত’
ফরিদপুরের সদরপুরে হত্যা মামলায় আসামি হওয়ার পর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় একটি পরিবার। প্রায় পাঁচ মাস পর স্থায়ী জামিন পেয়ে বাড়িতে ফিরে তারা দেখতে পায়, ঘরের মালামাল এলোমেলো, মূল্যবান জিনিসপত্র নেই। 
স্বজনদের মামলায় বাড়িছাড়া, ৫ মাস পর ফিরে ‘মাথায় হাত’
২৭ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২৬টি বিচারাধীন মামলার আসামি ও একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহামুদ সাদ্দামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র। 
২৭ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার
মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
খুলনা জেলার তেরখাদা উপজেলা ও নড়াইল জেলার আংশিক অংশ নিয়ে বিস্তৃত ঐতিহাসিক ভূতিয়ার বিল এখন প্রকৃতি প্রেমীদের কাছে রূপকথার এক রাজ্য।
মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ ছয় বছরেও শেষ হয়নি। অথচ মাত্র ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার কথা ছিল।
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
আরও পড়ুন
স্বজনদের মামলায় বাড়িছাড়া, ৫ মাস পর ফিরে ‘মাথায় হাত’
পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না পুলিশ কনস্টেবল হিটলারের
ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু