ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবাহী দুই বাস

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৯:২৪ এএম
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে দুটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় বাসের চালক ও সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অসীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসছিল। একই সময়ে মিনহাজ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস কিশোরগঞ্জ থেকে বিপরীতমুখী পথে ছেড়ে আসে। রাত পৌনে ৯টার দিকে নান্দলা এলাকায় পৌঁছালে বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় বাসের চালক, সহকারী ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কটিয়াদী হাইওয়ে থানার সার্জেন্ট রেজাউল করিম জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে তাদের পৌঁছানোর আগেই কিশোরগঞ্জ সদর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয় এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুটি আটক করা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে থেকে আহতদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, এর পর যা হলো
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে সেজে ‘সুমাইয়া আক্তার’ নামে ভুয়া পরিচয় তৈরি করে এক ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।
মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, এর পর যা হলো
মুন্সীগঞ্জে পূজার প্রস্তুতি সভায় গিয়ে জামায়াত নেতা লাঞ্ছিত
মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা রক্ষা মিটিংয়ে শ্রীনগর উপজেলার জামায়াতের আমিরকে  লাঞ্ছিত ও মারধরের অভিযোগ ওঠেছে। পরে পুলিশ তাকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
মুন্সীগঞ্জে পূজার প্রস্তুতি সভায় গিয়ে জামায়াত নেতা লাঞ্ছিত
চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৩ মাসের শিশুকে দুই লাখে বিক্রি, দাদা-দাদিসহ গ্রেপ্তার ৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ মাস বয়সী এক শিশুকে দুই লাখ টাকায় বিক্রি করে পাচারের অভিযোগ উঠেছে তার বাবা ও স্বজনদের বিরুদ্ধে।
১৩ মাসের শিশুকে দুই লাখে বিক্রি, দাদা-দাদিসহ গ্রেপ্তার ৫
আরও পড়ুন
ছোট ভাইয়ের স্ত্রীর দরজার আড়ালে ওত পেতে ছিলেন জামাল, অতঃপর...
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী