
রংপুরের বদরগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছে মাহাবুবার রহমান মোহন নামের এক পাষণ্ড যুবক।
গতকাল রোববার রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচণ্ডি ফেসকিপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষক মাহাবুবার রহমান মোহকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্যাতনের শিকার শিশুটির স্বজনদের বরাত দিয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম আরটিভি অনলাইনকে জানান, গতকাল রোববার রাতে শিশুটি পাশের বাড়িতে টিভি দেখতে যায়।
টিভি দেখে বাড়ি ফেরার সময় ফেসকিপাড়ার আবু সাঈদের শ্যালক মাহাবুবার মোহন শিশুটিকে গ্রামের খাদেমুলের বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে।
--------------------------------------------------------
আরও পড়ুন: দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস
--------------------------------------------------------
পরে স্বজনরা তাকে উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, রাতেই ধর্ষক মাহাবুবার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
জেবি/জেএইচ



