ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেনের কন্টেইনার লাইনচ্যুত হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর থেকে উদ্ধারকাজ শেষে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে আপাতত ঝুঁকি থাকায় ট্রেনগুলোকে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত রেললাইন ও সেতুর পূর্ণাঙ্গ সংস্কারকাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক গতিতে ফিরবে।

আরও পড়ুন

এর আগে, বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন মনতলা স্টেশন অতিক্রম করার পর ৬টি কন্টেইনার লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এনে বৃহস্পতিবার ভোর থেকে উদ্ধারকাজ শুরু করা হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় লাইনচ্যুত বগিগুলো সরিয়ে লাইন আংশিক সচল করা সম্ভব হয়।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত আসছে...
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
টাঙ্গাইলে লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী
টাঙ্গাইলের ঘাটাইলে লোকালয়ে দুটি মেছোবাঘের দেখা মিলেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষীন্দর ইউনিয়নের তালতলা গ্রামে একটি বাড়ির পাশের ঝোপঝাড়ে প্রাণী দুটি দেখতে পান স্থানীয়রা।
টাঙ্গাইলে লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ও এর আশপাশের এলাকায় টানা দুই রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী পল্লীসেবা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
আরও পড়ুন
দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি করে ‘বড় মাশুল’ দিলেন ব্যবসায়ী
সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি