ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পানির ট্যাংক থেকে ৭৫০ লিটার ডিজেল জব্দ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম
ছাদের পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত রাখা ডিজেল : ছবি আরটিভি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে এক বসতবাড়ির ছাদের পানির ট্যাংকিতে মিললো অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের

আরও পড়ুন

ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। অভিযানে বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকিতে বিপুল পরিমাণ ডিজেল মজুতের প্রমাণ পাওয়া যায়।

স্থানীয় সূত্র জানায়, কিছু দিন ধরে পানির ট্যাংক ব্যবহার করে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। পানির পরিবর্তে ট্যাংকিতে তেল থাকার বিষয়টি প্রকাশ্যে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই এই তেল মজুদ করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, জব্দ করা ৭৫০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করে চর হাসান ভূইয়ার হাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়।

এ সময় পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘প্রেম মানে না কোনো বাধা’, গোয়ালন্দে গিয়ে প্রমাণ করলেন চীনা যুবক!
ভালোবাসা মানে না দূরত্ব, মানে না দেশের সীমানা। সেই ভালোবাসার টানেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং।
‘প্রেম মানে না কোনো বাধা’, গোয়ালন্দে গিয়ে প্রমাণ করলেন চীনা যুবক!
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
আন্দোলনের কারণে কাজ না করলে বেতন নয়, বন্ধ করে দেওয়া হবে কারখানা- তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর এমন কঠোর অবস্থানের মুখেও সোমবার (১৬ নভেম্বর) শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় বন্ধ রয়েছে অর্ধশতাধিক পোশাক কারখানা। 
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
শান্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা
চলমান শ্রমিক আন্দোলনের মধ্যেও আজ অনেকটাই শান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে এখনও ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। 
শান্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। 
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
আরও পড়ুন
মেয়ের বিয়ের বাকি এক সপ্তাহ, হঠাৎ এলো প্রবাসী বাবার মৃত্যুর খবর
তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, মাদরাসাশিক্ষককে বেদম পিটুনি
শিশুদের ফুটবল খেলার জেরে হত্যার শিকার বৃদ্ধের দাফনে বাধা, মামলা তুলে নিতে হুমকি
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা