ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রামেক হাসপাতাল পরিদর্শনে রাসিক প্রশাসক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় হাম রোগের চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে শনিবার (৪ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় রামেক হাসপাতালের আইসিইউ, শিশু ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম রোগের চিকিৎসাসহ অন্যান্য চিকিৎসা সেবার সার্বিক খোঁজখবর নেন রাসিক প্রশাসক। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।

রাসিক প্রশাসক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। আমরা আশা করি রামেক হাসপাতাল এবং শিশু হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, রামেক হাসপাতালে আইসিইউ বেড সংকট রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। হাম রোগের চিকিৎসাসহ সার্বিক ক্ষেত্রে রাজশাহী সিটি করপোরেশন রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।

রাসিক প্রশাসক বলেন, সারাদেশের তুলনায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় হামের প্রাদুর্ভাব তুলনামূলক কম। আমরা সচেতন ও সর্তক থাকায় এটি সম্ভব হয়েছে। আশা করছি সকলের সম্মলিত প্রচেষ্টায় আমরা এটি নিয়ন্ত্রণে রাখতে পারবো।

ইপিআই কর্মসূচির আওতায় সিটি করপোরেশন কর্তৃক হাম রোগের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। এটি অব্যাহত থাকবে। যে ওয়ার্ডে হামের প্রাদুর্ভাব বেশি বৃদ্ধি পাচ্ছে, সেখানে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

রাসিক প্রশাসক আরো বলেন, হাম রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) থেকে একযোগে নগরীর ৩০টি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চলমান রয়েছে। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করতে রাজশাহী সিটি করপোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, রামেক হাসপাতালের চিকিৎসকবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে বিক্রি করে দেওয়ার চেষ্টাকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে এক গৃহবধূকে উদ্ধার এবং মানব পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। 
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব (২৮) নামে এক যুবককে মাইক্রোবাসে তুলে নিয়ে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে হাত-পা বেঁধে ও উলঙ্গ অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।  মঙ্গলবার (৬ অক্টোবর) রাজিবের পরিবার পুলিশের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে। গুরুতর আহত রাজিব বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে। এ ঘটনায় ইমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার দেউলা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি রাজিবকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নিয়ে দুই চোখ উপড়ে ফেলে হাত-পা বেঁধে রেখে যায় তারা। পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় রাজিবকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে রাজিবের পরিবার পুলিশের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। বোরহানউদ্দিন থানার ওসি আস্রাব আলী বলেন, রাজিব নামে এক যুবককে আহত অবস্থায় পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ইমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে রাজিবের ওপর এ হামলা চালানো হয়েছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/ এসকেডি
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
আজান দেওয়ার অপেক্ষা শেষ হলো না মুয়াজ্জিনের
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার অপেক্ষা করা অবস্থায় মসজিদেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রি নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
আজান দেওয়ার অপেক্ষা শেষ হলো না মুয়াজ্জিনের
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রায় ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে রাবিতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান 
দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা