ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

খালকে রাস্তা দেখিয়ে অর্থ আত্মসাত, কর্মকর্তার দাবি কাজ হয়েছে

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি,আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম
চর আমখাওয়া ইউনিয়নের শুকনো খাল : ছবি আরটিভি

জামালপুরের দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় (কাবিখা প্রকল্প) ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাত করায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের দাবি খালকে রাস্তা দেখিয়ে তা পুনঃনির্মাণের প্রকল্প হাতে নেয় একটি চক্র। পরে কাজ না করেই প্রকল্পের অর্থ আত্মসাত করা হয়। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।

তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি প্রকল্পের কাজ দেখে বিল দেওয়া হয়েছে।

অপরদিকে অন্য একটি প্রকল্পের কাজ করেও ঘুষ না দেওয়ায় বিল ছাড় দেয়া হয়নি। পরে লিখিত অভিযোগ দায়েরের পর বিল ছাড় দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া ছাত্তার মণ্ডলের বাড়ি থেকে নওয়ালীর বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণের জন্য ৭.৪ মেট্রিক টন গম যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা বরাদ্দ দেয় উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা না বলেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে মনগড়া প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু যে রাস্তাটি পুনঃনির্মাণের প্রকল্প হাতে নেয় সেটি মূলত একটি খাল। সেই খালকে রাস্তা দেখিয়ে আত্মসাত করা হয় প্রকল্পের অর্থ।

স্থানীয়রা জানান, প্রকল্পের সভাপতি ও পিআইও অফিসের কর্মকর্তাদের যোগসাজসে এই প্রকল্পের অর্থ আত্মসাত করা হয়েছে। ভুয়া প্রকল্পের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

পাটাধোয়া পাড়া গ্রামের স্কুল শিক্ষক আতিকুর রহমান বলেন, কাবিখা প্রকল্পের তালিকায় যে রাস্তাটির কথা বলা হয়েছে সেটি আসলে রাস্তা নয়। এটি একটি ছোট খালের মতো। কিন্তু খালকে রাস্তা দেখিয়ে অর্থাৎ ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাত করা হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয় এলাকাবাসীর দাবি, পিআইও অফিস যে খালটি রাস্তাটি দেখিয়ে প্রকল্প হাতে নিয়েছিলেন সেখানে কোন দিনই কাজ করা হয়নি। বরং ভুয়া প্রকল্পের মাধ্যমে আত্মসাত করা হয়েছে। এই দুর্নীতির বিষয়ে তদন্ত হওয়া জরুরি।

এছাড়াও এই ইউনিয়নের আরও কয়েকটি প্রকল্পের কাজে নিয়ে নয় ছয়ের ঘটনা ঘটেছে। নাম মাত্র কাজ করে লোপাট করা হয়েছে সরকারি অর্থ।

আরেকটি প্রকল্পের কাজ করেও ঘুষ না দেওয়ায় বিল ছাড় না দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী সোহেল রানার বিরুদ্ধে।

ভুক্তভোগী নারী ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি মানিকজান বেগম বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী সোহেল রানা আমার কাছে ৫০ হাজার টাকা ঘুষ চায়। আমি অস্বীকৃতি জানালে তিনি আমার প্রকল্পের বিল আটকে দেন। এ বিষয়ে গত ১০ মার্চ দেওয়ানগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। এর ১৯ দিন পর ২৯ মার্চ একটি প্রকল্পের বিল দেওয়া হয়।

ঘুষ দাবির বিষয়ে পিআইও অফিসের অভিযুক্ত কার্য সহকারী সোহেলা রানার সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভুয়া প্রকল্পের বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ খবিরুজ্জামান খান বলেন, টিআর, কাবিখা প্রকল্পের কাজগুলো পরিদর্শন করেছি। প্রকল্পগুলোর কাজ দেখে বিল ছাড় দেওয়া হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, আমি এই উপজেলায় সদ্য যোগদান করেছি। কোন প্রকল্পে অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। 
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৬৬ জন এবং মরণোত্তর ১৮ জনসহ মোট ৮৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি
চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন। একাধিক মাদক মামলায় জড়ানোর পরও জামিনে বেরিয়ে একই কর্মকাণ্ডে ফেরার অভিযোগ থাকায় তাদের এই সুযোগ দেওয়া হয়।
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি
চতুর্থ শ্রেণির ছাত্র হামিম ৩ দিন ধরে নিখোঁজ 
পিরোজপুরের নেছারাবাদে মো. হামিম খান নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। ছেলের সন্ধানে অভাবের সংসারের সব কাজকর্ম ফেলে পথে পথে ঘুরছেন বাবা-মা। নিখোঁজ হামিম খান ১২ উপজেলার সেহাংগল গ্রামের দিনমজুর মো. জাকির খানের ছেলে। সে স্থানীয় সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে হামিমের মা মোসা. ছবি বেগম ঘরের বাইরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তিনি আড়াই বছর বয়সী ছোট ছেলেকে হামিমের কোলে দিয়ে যান। কিছুক্ষণ পর ছোট ছেলের কান্নার শব্দ শুনে ছবি বেগম ঘরে এসে দেখেন, হামিমের কাছ থেকে ছোট ভাইটি মাটিতে পড়ে কাঁদছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি হামিমকে কিছুটা বকাঝকা করেন। এর কিছুক্ষণ পর হামিম স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, স্থানীয় আব্দুর রহিমের অটোরিকশায় করে হামিম স্বরূপকাঠির দিকে যাচ্ছিল। এরপর স্বরূপকাঠি, কাউখালী উপজেলা এবং বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হয়। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতেও সন্ধান চালানো হয়। কিন্তু তিন দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর হামিমের মা ছবি বেগম নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ছেলের নিখোঁজ হওয়ার পর কান্নায় ভেঙে পড়েছেন মা ছবি বেগম। তিনি বলেন, শনিবার সকালে ছোট ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করার কারণে ছেলেকে একটু বকাঝকা করেছিলাম। এরপর সে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুরে বাড়িতে না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। অনেক জায়গায় খুঁজেও তাকে পাইনি। এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। এদিকে দিনমজুর বাবা জাকির খানও ছেলের সন্ধানে কাজকর্ম বাদ দিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। পরিবারের সদস্যরা দ্রুত হামিমের সন্ধান পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, হামিম নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আরটিভি/এসআর  
চতুর্থ শ্রেণির ছাত্র হামিম ৩ দিন ধরে নিখোঁজ 
সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আরও পড়ুন
জামালপুরের কুঁড়ি বিল যেন অন্য এক পৃথিবী
জামালপুরে অবৈধভাবে পাচারকালে ইউরিয়া সার জব্দ 
ইনুকে বিশ্বাস করে যৌনপল্লীতে ঠাঁই হলো যুবতীর, অতঃপর...
প্রেমিকার জন্য ‘মন না গলা’ সেই প্রেমিকের বিরুদ্ধে মামলা