মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে অকটেন উপহার, এলাকায় চাঞ্চল্য

আরটিভি নিউজ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৬:৫৭ পিএম


মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে অকটেন উপহার, এলাকায় চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বন্ধুর বিয়েতে প্রচলিত উপহারের বদলে অকটেন উপহার দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নের আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়ে অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত এক যুবক মাসুম ও তার বন্ধুরা বিয়েতে বন্ধুকে অভিনবভাবে শুভেচ্ছা জানান।

মাসুম জানান, “বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে। তাই আমরা একটু ভিন্নভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে প্রতীকীভাবে দুই লিটার অকটেন উপহার দিয়েছি।”

বিজ্ঞাপন

বন্ধুদের এই অভিনব উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি করেছে। অনেকেই বিষয়টিকে সময়ের প্রেক্ষাপটে ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission