ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে একটি তেলের পাম্পে বোতলে তেল বিক্রির দৃশ্য ধারণ করতে গিয়ে এক সাংবাদিক হেনস্তার অভিযোগ উঠেছে। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।

বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের আমিন বাজার এলাকায় এম আরফান খান অ্যান্ড কোং নামের একটি তেলের পাম্পে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম রাব্বি খান। তিনি স্টার নিউজের প্রতিনিধি। তিনি জানান, পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখে সেখানে যান। পরে তিনি দেখতে পান, নিয়ম ভেঙে বোতলে তেল বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে দায়িত্বে থাকা কর্মচারীদের জিজ্ঞাসা করলে তারা জানান, পাম্প মালিকের স্ত্রীর জন্য তেল দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর একাধিক গ্রাহককে বোতলে তেল দিতে দেখে তিনি ভিডিও ধারণ শুরু করেন। এ সময় এক ব্যক্তি তার ওপর চড়াও হয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং হুমকি দিয়ে বলে, মোবাইল পাবি না, যা করার কর, কার কাছে বিচার দিবি, দে গা। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে হেনস্তা করা হয়।

এদিকে লাইনে দাঁড়ানো মোটরসাইকেল চালকরা জানান, ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষা করেও তারা তেল পাচ্ছেন না। অথচ পাম্প কর্তৃপক্ষ বোতলে তেল বিক্রি করায় ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে। তারা অবিলম্বে বোতলে তেল বিক্রি বন্ধের দাবি জানান।

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা
ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর বিরুদ্ধে ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্য ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার অভিযোগ করেছেন হাফেজ মোস্তফা ফরাজী নামে এক ব্যক্তি। দীর্ঘ ১৩ বছর দুবাইয়ে প্রবাসজীবন কাটিয়ে উপার্জিত অর্থ হারিয়ে বর্তমানে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বলে জানিয়েছেন তিনি।
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা
আমাদের লক্ষ্য সৌরবিদ্যুৎ থেকে গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট উৎপাদন: বিদ্যুৎমন্ত্রী
রাজশাহীতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটে পড়েছে জ্বালানি খাত, তাই আমাদের সরকার বিকল্প ব্যবস্থা হিসেবে সৌরবিদ্যুৎকে বেছে নিয়েছে। জনসম্পৃক্ততায় যত বেশি সোলার লাগানো যাবে তত বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে। আমাদের লক্ষ্যমাত্রা হলো আগামী গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সৌরবিদ্যুৎ উৎপাদন।
আমাদের লক্ষ্য সৌরবিদ্যুৎ থেকে গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট উৎপাদন: বিদ্যুৎমন্ত্রী
নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুদিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ
খালের ওপর কালভার্ট থাকলেও নেই সংযোগ সড়ক
ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক গ্রামের খালের ওপর তিন লাখ টাকা ব্যয়ে নির্মিত কালভার্টটি কোনো কাজে আসছে না স্থানীয় কৃষকদের। দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না তারা। ফলে খাল পার হয়ে কৃষিজমিতে যাতায়াত ও ফসল আনা-নেওয়ায় এখনো জমির সরু আইলের ওপর নির্ভর করতে হচ্ছে কৃষকদের।
খালের ওপর কালভার্ট থাকলেও নেই সংযোগ সড়ক
চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার
চাঁদপুরে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার
আরও পড়ুন
চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার
চবিতে ছাত্রদল নেতার অবৈধ দোকানের সংবাদে ছবি প্রকাশ নিয়ে সাংবাদিকের নামে জিডি
সাভারে তিন সাংবাদিকের ওপর আন্দোলনকারীদের হামলা, মারধর
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন