ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে ৩৬৭ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ রাজীব ভৌমিক (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত রাজীব ভৌমিক উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের ছোট যোগী বাড়ির বাসিন্দা এবং বিকাশ ভৌমিকের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে নিজ বাসায় মজুত রেখে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে রাজীবের বাসা থেকে ৩৬৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার মোট পরিমাণ প্রায় ২০৭ লিটার।

এ সময় রাজীব ভৌমিককে আটক করে র‍্যাব সদস্যরা।

র‍্যাব কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
খুলনার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১-এর যৌথ দল।
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
যে গ্রামে নারীরাই সামলান পূজার সব দায়িত্ব
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুর সাহাপাড়ায় দুর্গাপূজার সব আয়োজন করছেন নারীরা। প্রতিমা সাজানো, মন্দিরের সাজসজ্জা, বাজার-সদাই, পুরোহিত ঠিক করা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন— সব দায়িত্বই পালন করছেন তারা। এ উদ্যোগের শুরু ২০২৫ সালে, যখন কয়েক বছর ধরে পুরুষদের উদ্যোগে পূজার আয়োজন বন্ধ ছিল।
যে গ্রামে নারীরাই সামলান পূজার সব দায়িত্ব
৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
টানা ৬ দিন বন্ধ থাকার পর বুধবার (১৪ অক্টোবর) থেকে চালু হয়েছে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল।
৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের
হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের পুকুরে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের
১০ টাকার বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নির্জনে নিয়ে গেলেন ভ্যানচালক
বরগুনায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে জলিল (৫০) নামে এক ভ্যানচালকের বিরুদ্ধে।
১০ টাকার বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নির্জনে নিয়ে গেলেন ভ্যানচালক
আরও পড়ুন
রাতের আধারে দেওয়া হলো বিষ, খামারির ৫ লাখ টাকার মাছ নিমিষেই শেষ
প্রেমে সাড়া না পেয়ে কিশোরীর বাথরুমে যাওয়ার পথে ওঁত পাতেন রবিউল, অতঃপর...
প্রতিবেশীর ঘর বাঁচাতে গিয়ে নিভে গেল সোহাগের জীবন প্রদীপ
নোয়াখালীতে এসিড গিলে যুবকের মৃত্যু