ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর সঙ্গে কলহের জেরে গ্রাম পুলিশের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি : সংগৃহীত

নাটোরের লালপুরে স্ত্রীর সঙ্গে কলহের জেরে আলামিন বিশ্বাস পলাশ (২৯) নামে এক গ্রাম পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার উত্তর লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ ওই গ্রামের হুমায়ুন কবির বিশ্বাসের ছেলে এবং লালপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় প্রায় এক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন পলাশ। তবে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রায় তিন মাস আগে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এরই জেরে মানসিকভাবে ভেঙে পড়েন পলাশ।

আরও পড়ুন

এদিন রাতে নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন তিনি। রাত ১১টার দিকে তার মা খাবারের জন্য ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় পলাশকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী লালপুর ইউনিয়নের দফাদার আব্দুল হান্নান জানান, মঙ্গলবার সারাদিন একসঙ্গে ডিউটি শেষে বিকেলে বাড়ি ফেরেন পলাশ। তখন তাকে স্বাভাবিকই মনে হয়েছিল। তবে, দীর্ঘদিন ধরে তার পারিবারিক কলহ চলছিল।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্ত্রীর সাথে কলহের কারণেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
লালমনিরহাটের হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের কর্মকর্তাকে বদলি
‎কুড়িগ্রামে সার নিয়ে বিতর্কের জেরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে বদলির আদেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের কর্মকর্তাকে বদলি
জলবায়ু ন্যায়বিচারের বার্তা নিয়ে ৩০১ কিলোমিটার হেঁটে চরমোন্তাজে টনি
জলবায়ু ন্যায়বিচার, নিরাপদ সুপেয় পানি ও নবায়নযোগ্য জ্বালানির বার্তা নিয়ে সাতক্ষীরার শ্যামনগর থেকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে পায়ে হাঁটছেন হাইকার ও পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি (২৯)।
জলবায়ু ন্যায়বিচারের বার্তা নিয়ে ৩০১ কিলোমিটার হেঁটে চরমোন্তাজে টনি
বাহুবল মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ!
হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণকাজ প্রায় ১৫ দিন ধরে বন্ধ রয়েছে।
বাহুবল মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ!
এবার কোটচাঁদপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এবার কোটচাঁদপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
হাসপাতালে ছেলের জন্ম দিলেন স্ত্রী, খরচ জোগাতে না পেরে ভয়াবহ সিদ্ধান্ত নিলেন হালিম 
মা ও ৮ মাসের ভাতিজিকে হত্যা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার
মেঝেতে পড়ে ছিল স্ত্রী-সন্তানের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন স্বামী