ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়াতে এক হাজার ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম
জব্দকৃত ডিজেল : ছবি আরটিভি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল ) দিবাগত রাতে উপজেলার তমরদ্দি বাজার এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে ‘বেলায়েত মটর পার্টস’ নামক দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে দোকান থেকে প্রায় ১ হাজার ৬০০ লিটার (৮ ব্যারেল) অবৈধ ডিজেল জব্দ করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তার মফিজ উদ্দিন ফারুক উপজেলার তমরদ্দি ইউনিয়নের খিরদিয়া গ্রামের মৃত রফিকুল হায়দারের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, জব্দকৃত ডিজেল ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে আসামি মফিজ উদ্দিনকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ২ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। 
গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
কোমরে-পায়ে শিকলে বাঁধা যুবকের মরদেহ মিলল শীতলক্ষ্যায়
বাবা-মা কেউই বেঁচে নেই। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের মধ্যে কোমর ও পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেই শিকল পরা অবস্থাতেই শেষ পর্যন্ত শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হলো ওসমান গনি (৩০) নামে এক যুবকের নিথর দেহ।
কোমরে-পায়ে শিকলে বাঁধা যুবকের মরদেহ মিলল শীতলক্ষ্যায়
চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 
চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
‘প্রেম মানে না কোনো বাধা’, গোয়ালন্দে গিয়ে প্রমাণ করলেন চীনা যুবক!
ভালোবাসা মানে না দূরত্ব, মানে না দেশের সীমানা। সেই ভালোবাসার টানেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং।
‘প্রেম মানে না কোনো বাধা’, গোয়ালন্দে গিয়ে প্রমাণ করলেন চীনা যুবক!
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
আন্দোলনের কারণে কাজ না করলে বেতন নয়, বন্ধ করে দেওয়া হবে কারখানা- তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর এমন কঠোর অবস্থানের মুখেও সোমবার (১৬ নভেম্বর) শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় বন্ধ রয়েছে অর্ধশতাধিক পোশাক কারখানা। 
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
আরও পড়ুন
মেয়ের বিয়ের বাকি এক সপ্তাহ, হঠাৎ এলো প্রবাসী বাবার মৃত্যুর খবর
তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, মাদরাসাশিক্ষককে বেদম পিটুনি
শিশুদের ফুটবল খেলার জেরে হত্যার শিকার বৃদ্ধের দাফনে বাধা, মামলা তুলে নিতে হুমকি
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা