ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লিফটে আটকে ছিল কিশোর, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:৫২ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার সরকারি আবাসিক ভবন হালদায় লিফটে আটকে পড়া ১৫ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। ওই কিশোরের বাবা-মা দুজনেই সরকারি কর্মকর্তা।

জানা গেছে, স্কুল ছুটির পর নির্ধারিত সময় পার হয়ে গেলেও কিশোরটি বাসায় না ফেরায় উদ্বেগ তৈরি হয়। স্বজনেরা স্কুলে ফোন করেও কোনো হদিস পাননি। খোঁজাখুঁজির একপর্যায়ে কিশোরের বাবা ভবনের নিচতলায় একটি লিফট আটকে থাকতে দেখেন। তিনি লিফটের দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে সাড়া পান এবং বুঝতে পারেন তার সন্তান ভেতরেই আছে। দ্রুত ৯৯৯ নম্বরে কল করলে ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের একটি দল এসে তাকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের মতে, কারিগরি ত্রুটির কারণেই লিফটটি আটকে গিয়েছিল। তবে ইন্টারকম থাকলে হয়তো কিশোরটিকে এত দীর্ঘ সময় (প্রায় সোয়া এক ঘণ্টা) ভেতরে আটকে থাকতে হতো না। এ বিষয়ে সংশ্লিষ্ট আবাসন পরিদপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া কিশোরের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ভবনের লিফট নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছে। তারা জানান, লিফট দুটি প্রায়ই নষ্ট হয়ে যায়। লিফটের ভেতর জরুরি অ্যালার্ম কাজ করে না এবং কোনো ইন্টারকমের ব্যবস্থা নেই।

আরও পড়ুন

এ বিষয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের ফায়ার ফাইটার মো. ফারুক হোসেন বলেন, ভেতরে কোনো ফ্যান ছিল না। কিশোরটির আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা থাকায় দীর্ঘক্ষণ আটকে থেকে সে আতঙ্কগ্রস্ত (ট্রমাটাইজড) হয়ে পড়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
আরও পড়ুন
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর