দৌড়ে পালালো এসএসসি পরীক্ষার্থী, ঘটনা কী

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ০৮:৪৮ পিএম


দৌড়ে পালালো এসএসসি পরীক্ষার্থী, ঘটনা কী
ছবি: সংগৃহীত

চলতি এসএসসি পরীক্ষায় পাবনার চাটমোহর সামাদ সওদা মহিলা মাদরাসা কেন্দ্রে মূল শিক্ষার্থীর বদলে আরেকজন পরীক্ষা দিতে এসেছে বলে শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ শে এপ্রিল) এসএসসি পরীক্ষার আরবি প্রথম পত্র পরীক্ষায় জুলিয়া খাতুন এর বদলে আরেকজন পরীক্ষা দিতে হাজির হয় কেন্দ্রটিতে। 

কেন্দ্রে শিক্ষকরা পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই করে খাতা দেওয়ার সময় ওই পরীক্ষার ছবি ও তথ্যের অমিল পান। এ সময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বেরিয়ে আসে জুলিয়া খাতুন নয়, তার বদলে অন্য কেউ পরীক্ষায় অংশগ্রহণ করছে। শিক্ষকরা ওই পরীক্ষার্থীকে আটকের চেষ্টা করলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। 

আরও পড়ুন

কেন্দ্র সচিব আব্দুল ওহাব জানান, সকালে সাত নম্বর রুমে প্রবেশপত্র যাচাই ও খাতা দেওয়ার সময় বিষয়টি আমরা বুঝতে পারি। কিন্তু ডামি পরীক্ষার্থী দ্রুতই দৌড়ে পালিয়ে গেছে। মূল পরীক্ষার্থী ছিল জুলিয়া খাতুন। যার রোল নম্বর ৩৩২১২৩। তিনি মহেলা মহিলা মাদরাসার অনিয়মিত শিক্ষার্থী। আজকেই তার প্রথম পরীক্ষা ছিল।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission