ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সাবেক স্বামীকে তুলে নিতে যান তরুণী, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাবেক স্বামীকে গোপনে নিয়ে যেতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক তরুণী। এ সময় স্বামীকে নিতে যাওয়া মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এতে মাইকক্রোবাসের চালকসহ তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভাঙামোড় ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।

সাবেক স্বামীকে নিতে আসা তরুণীর নাম জেসমিন আক্তার জুই (২৪)। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা টাংরাপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। তার সাবেক স্বামী নজরুল ইসলাম (২৬) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আক্তার হোসেনের ছেলে। দুজনে প্রেমের সম্পর্কে জড়িয়ে বছরখানেক আগে বিয়ে করেন। কিছুদিন আগে তাদের বিচ্ছেদ ঘটেছে।

স্থানীয়রা জানায়, ওইদিন সন্ধ্যায় ওই তরুণী মাইক্রোবাস ভাড়া করে লোকজনসহ সাবেক স্বামীকে নিয়ে যেতে ফুলবাড়ীতে আসেন। বাড়ির পাশ থেকে তার সাবেক স্বামীকে তুলে নেওয়ার সময় আশপাশের লোকজন তাদের আটক ও মাইক্রোবাসে ভাঙচুর করে। হামলায় মাইক্রোবাসের চালকসহ তিনজন আহত হন। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা এমদাদুল হক জানান, তারা দুজনে প্রেম করে এক বছর আগে ঢাকায় বিয়ে করেন। ছেলের পরিবার বিষয়টি জানতে পেয়ে ছেলেকে দিয়ে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তালাকনামায় স্বাক্ষর নেয়। এরপরও দুজনের যোগাযোগ ছিল। ওই তরুণী তার সাবেক স্বামীকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহ করে তাদের আটক করে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সামছুদ্দিন ব্যাপারী বাবলা জানান, বিবাহ বিচ্ছেদ হলেও তাদের যোগাযোগ ছিল। হয়তো তারা কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তাদের আটক করা হয়। এ ঘটনায় ওই তরুণীর সাবেক স্বামী নজরুল ইসলামের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কথা বলা যায়নি।

আরও পড়ুন

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন থেকে শরীফপুর ইউনিয়নে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন হাছানহাট সংযোগ সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে জিআই তার দিয়ে ঢালায়ের অভিযোগ উঠেছে।
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে পেশাদারভাবে বন্যপ্রাণী ও পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছেড়ে প্রায় তিন বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তানিয়া আক্তার নামে এক গৃহবধূ।
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
কলেজের আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
আরও পড়ুন
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের কর্মকর্তাকে বদলি
উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’
ভারতে ৩৩ মাস কারাভোগ শেষে ফিরলেন তিন বাংলাদেশি 
ধরলা সেতুতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত